বগুড়া প্রতিনিধি
অপরাধ

বগুড়ায় ছিনতাই চক্রের চার সদস্য গ্রেপ্তার, দুটি ইজিবাইক উদ্ধার

বগুড়া প্রতিনিধি  

বগুড়ার আঞ্চলিক সড়কে যাত্রী সেজে ইজিবাইক ছিনতায়ের ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দু’টি চোরাই ইজিবাইক উদ্ধার এবং চুরি কাজে ব্যবহৃত একটি সিএনজি উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন- রংপুরের মিঠাপুকুর উপজেলার ইদলপুর এলাকার সাত্তার মিয়ার ছেলে আসাদুল ইসলাম (২৭), বগুড়া সদরের মালতিনগর মহল্লার জামাল উদ্দিনের ছেলে ফিরোজ হোসেন (৩০), গাবতলী উপজেলার লাঠিগঞ্জ সারোটিয়ার হবিবর রহমানের ছেলে ওয়াহেদুল ইসলাম (২৯) এবং ধুনট উপজেলার নান্দিয়ারপাড় পূর্বপাড়ার মরজুদ্দিন ফকিরের ছেলে মিন্টু মিয়া (৪০)।

শনিবার (২৬ এপ্রিল) তাদেরকে বগুড়ার আদালতে প্রেরণ করেছে পুলিশ। ইজিবাইক ছিনতাই ঘটনায় গত শুক্রবার রাতে শেরপুর থানায় মামলা দায়ের করেন উপজেলার মহিপুর বারইপাড়ার লাভলু মন্ডল।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. আতোয়ার রহমান জানান, গ্রেপ্তার চারজন আন্ত:জেলা চোর-ছিনতাই চক্রের সক্রিয় সদস্য। তারা ইজিবাইকসহ ব্যাটারিচালিত যানবাহন চুরি করে বিক্রি করতো। যাত্রী সেজে ইজিবাইকে উঠে কৌশলে চালকদের চেতনানাশক ওষুধ খাওয়ানোর পর ছিনতাই করে। সংঘবদ্ধ এই চক্রের আরো সদস্য আছে। চোরাই যানবাহন এলাকাভিত্তিক মেকারদের কাছে চলে যেত। শেরপুর থানার উপ-পরিদর্শক রকিব হোসেন ছায়া তদন্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় সংঘবদ্ধ চক্রকে ধরতে সক্ষম হয়েছে।

পুলিশ জানায়, গত ২৪ এপ্রিল রাতে শেরপুরের ধাওয়াপাড়া-সোনাকানিয়া বাজারের সড়কে ইজিবাইক ছিনতাই হয়। ঘটনাস্থল থেকে চালক শামীমকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করেন স্থানীয়রা। তিনি মামলার বাদী মহিপুর বারইপাড়ার লাভলু মন্ডলের ছেলে। শাজাহানপুর উপজেলার পোয়ালগাছা এলাকায় অভিযান চালিয়ে লুন্ঠিত ইজিবাইক উদ্ধার করে পুলিশ। ধুনট সোনাহাটা বাজারের গ্যারেজে একটি চোরাই ইজিবাইক পাওয়া যায়। এ ছাড়া চুরি-ছিনতাই কাজে ব্যবহৃত সিএনজি (বগুড়া-থ-১১-৫৬৯৬) জব্দ করা হয়েছে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা