সারাদেশ

ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে কার্গো জাহাজসহ তিন জন আটক

ফেনী  প্রতিনিধি

ফেনীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি কার্গো জাহাজসহ তিন জনকে আটক করা হয়েছে।

গত রবিবার (০৯ মার্চ) সকালে ফেনী নদীর ছাগলনাইয়া উপজেলার জয়চাঁদপুর গ্রাম এলাকায় এলাকাবাসীর সহায়তায় অভিযান চালায় ভ্রাম্যমান আদালত।

ছাগলনাইয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ ও ওসি মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা ভ্রাম্যমান আদালতের করা হয়। বিচারক শিবু দাশ জানান, ফেনী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনকালে একটি কার্গো জাহাজসহ ৩জনকে আটক করা হয়েছে। আটককৃত কার্গো জাহাজটি নদীতে ডুবিয়ে দেয়া হয়েছে এবং আটককৃত শাহীন আলম সিফাত (২০), রিয়াজ (২৯) ও মনির (২৯) কে থানায় সোপর্দ করা হয়েছে। এদের বিরুদ্ধে ছাগলনাইয়া থানায় নিয়মিত মামলা দায়ের হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ মুহুরী গঞ্জের হারুন, করের হাটের শাখাওয়াত, রানা ও হক সাবসহ একটি সন্ত্রাসী গ্রুপ ৫ জুলাইর পর থেকে অবৈধভাবে বালু বালু উত্তোলন করছে। বালু উত্তোলনের নামে তারা কার্গো জাহাজে ড্রেজার মেশিন বসিয়ে চর কেটে নিয়ে যাচ্ছে ফলে ফেনী নদীর ছাগলনাইয়া উপজেলার শুভপুর ইউনিয়নের জয়পুর-সোনাপুর গ্রাম ও তিলকের চর এলাকায় ব্যাপক ভাঙ্গন দেখা দিয়েছে। বিলীন হচ্ছে ঘরবাড়ি-কৃষিজমি, গাছের বাগান, খামার, হিন্দুদের স্মশান, হুমকির মুখে আশ্রয়ণ প্রকল্প। এ ব্যাপারে এলাকাবাসী জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে বারবার লিখিত অভিযোগ দিয়েও কোন ফল পায়নি।

বন্ধ হয়নি অবৈভাবে বালু উত্তোলন। মাঝে মাঝে মোবাইল কোর্টের অভিযান পরিচালিত হলেও চর কাটার এই মহা উৎসব বন্ধ করা কোন ভাবেই সম্ভব হচ্ছেনা। নিরুপায় হয়ে সম্প্রতি এলাকাবাসী অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে ফেনী নদীর তীরে তিলকের চর এলাকায় বিক্ষোভ প্রদর্শন করে। গ্রামবাসীর বিক্ষোভ এবং প্রশাসনের অভিযানের কারনে নদীর তীর ও চর কাটা বন্ধ করে ২টি কার্গো জাহাজ ও ড্রেজার মেশিন পালিয়ে গেলেও স্থানীয়দের সহযোগিতায় প্রশাসন একটি কার্গো জাহাজ ও অবৈধভাবে বালু উত্তোলনের সরঞ্জাম উদ্ধার করে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা