সংগৃহীত
সারাদেশ

বড়পুকুরিয়া বিদ্যুৎকেন্দ্রের এক ইউনিটে উৎপাদন শুরু

দিনাজপুর প্রতিনিধি

চার দিন পুরোপুরি উৎপাদন বন্ধ থাকার পর শুরু হয়েছে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন। শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ২৯ মিনিট থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়।

১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন কেন্দ্রের এই ইউনিট থেকে বর্তমানে ৬২ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) সকালে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবুবকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এখন ১ নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। এটি চালু করা হয়েছে শনিবার বিকালে। বন্ধ হয়ে যাওয়া ৩ নম্বর ইউনিটটি মেরামত করতে বেশ কিছু যন্ত্রাংশ ঢাকায় পাঠানো হয়েছে। এই ইউনিটিও দ্রুত চালু করতে চেষ্টা করা হচ্ছে। আর ২ নম্বর ইউনিট যান্ত্রিক ত্রুটির কারণে ২০২০ সালের নভেম্বর থেকে বন্ধ রয়েছে।

উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি বিকালে চলমান ১২৫ মেগাওয়াটের ১ নম্বর ইউনিটের বয়লারে লিকেজ হওয়ার কারণে তা বন্ধ করে দিতে বাধ্য হন তাপবিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। বলা হয়, বয়লারের টিউব ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ রয়েছে। ফলে পুরোপুরি বন্ধ হয়ে যায় এই কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১ ও ২ নম্বর ইউনিটটি ১২৫ মেগাওয়াট করে মোট ২৫০ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিটটি ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতাসম্পন্ন।

২ নম্বর ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে। ১ ও ৩ নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছিল ২৩০ মেগাওয়াট। তবে যান্ত্রিক ত্রুটির কারণে ১৫ ফেব্রুয়ারি ৩ নম্বর ইউনিট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। শুধু চালু ছিল ১ নম্বর ইউনিটটি। সেই ইউনিটে বয়লারে লিকেজ হওয়ায় যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। এ জন্য ১৮ ফেব্রুয়ারি বিকালে সেটিও বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। ফলে পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন কার্যক্রম।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মনোহরদীতে গাঁজা সেবনের অভিযোগে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীতে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণের অভিযোগে সুমন আহমেদ (৩৫) না...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

রাশিয়ার সঙ্গে সম্পর্ক জোরদারের বার্তা কিম জং উনের

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক বার্তায় উত্তর কোরিয়ার সর...

ইউপি ভোটের তারিখ ঘোষণা নিয়ে সরকার জানে না: মীর শাহে আলম

নির্বাচন কমিশনের (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের তারিখ ঘোষণার বিষয়ে সরকা...

প্রধানমন্ত্রীর সঙ্গে শহীদ সেনাসদস্যদের পরিবারের সাক্ষাৎ

চট্টগ্রামের হাটহাজারী ফিল্ড ফায়ারিং রেঞ্জে ট্যাংক ফায়ারিংয়ের সময় গোলা বিস্ফোর...

মহাকাশে মার্কিন অস্ত্র নিয়ে বাড়ছে বিশ্বজুড়ে শঙ্কা

পৃথিবীর কক্ষপথে অস্ত্র মোতায়েনের বিষয়টি প্রকাশ্যেই স্বীকার করেছে যুক্তরাষ্ট...

চীন বা যুক্তরাষ্ট্রের নেতৃত্ব মানতে নারাজ বিশ্ব

বৈশ্বিক সহযোগিতা ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার ওপর মানুষের আস্থা বাড়লেও বিশ্ব...

সিডি এলদেনের শতভাগ শেয়ার কিনলেন মেসি

ফুটবল মাঠের পর এবার ক্লাব ফুটবলের মালিকানায় আরও এক ধাপ এগিয়ে গেলেন আর্জেন্ট...

ইরান ‘হরমুজ প্রণালির ওপর নিয়ন্ত্রণ হারাবে' : জেডি ভ্যান্স

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতে আগামী কয়েক মাসে ‘একেবারে ভি...

মিসরের সমর্থন চাইছে সৌদি

সৌদি আরবের বিভিন্ন স্থাপনা এবং লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্যিক জাহাজে হুতি বি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা