সারাদেশ

থানায় টিকটক বানিয়ে আওয়ামী লীগ নেত্রী গ্রেপ্তার

নাটোর প্রতিবেদক

নাটোরের বড়াইগ্রাম থানা চত্বরে নেচে-গেয়ে টিকটক ভিডিও বানিয়ে সোশ্যাল মিডিয়ায় আপলোড করায় শিউলী খাতুন নামে এক আওয়ামী লীগ নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে তাকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) শিউলীকে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার শিউলী খাতুন নাটোর জেলা শ্রমিক লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও বড়াইগ্রাম পৌরসভার ৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সহ-সভাপতি।

বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, সম্প্রতি শিউলী খাতুন থানার ভেতরে মূল ভবনের গেটের সামনে সকলের অগোচরে একটি টিকটক ভিডিও ধারণ করেন। পরে সেই ভিডিও তিনি নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেন। মুহুর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওটি।

ওসি সিরাজুল ইসলাম আরো জানান, থানার সামনে এমন ভিডিও ধারণ করে তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ায় বিভিন্ন পর্যায়ের মানুষজনের মাঝে ক্ষোভ ও নিন্দার ঝড় ওঠে। অসংখ্য মানুষ ভিডিওটি ফেসবুকে শেয়ার দিয়ে ক্ষোভ প্রকাশসহ শিউলীকে গ্রেপ্তারের দাবি জানান। এ ঘটনায় গত সোমবার রাতেই তাকে গ্রেপ্তার করা হয়।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল...

টানা পাঁচ দিন বৃষ্টির আভাস আবহাওয়া অধিদপ্তরের 

আজ থেকে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে কো...

হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

সারা দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

অনলাইন স্ক্যাম ও মানবপাচার প্রতিরোধে ‘জিরো টলারেন্স’: স্বরাষ্ট্রমন্ত্রী

মানবপাচার এবং প্রযুক্তিনির্ভর অনলাইন স্ক্যাম প্রতিরোধে সরকার ‘জিরো টলার...

সংশোধন হচ্ছে সাইবার সুরক্ষা আইন, বাড়ছে শাস্তি

আবারও সংশোধন করা হচ্ছে সাইবার সুরক্ষা আইন। নতুন ধারা সংযোজনের মাধ্যমে গুজব, অ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা