প্রতিনিধি
সারাদেশ

রাজবাড়ীতে বাজার তদারকিতে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

রাজবাড়ী প্রতিনিধি

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার পরিস্থিতি ও সরবরাহ চেইন তদারক এবং পর্যালোচনার জন্য রাজবাড়ী জেলা ‘‘বিশেষ টাস্কফোর্স’’ কমিটির উদ্যোগে সোমবার রাজবাড়ী সদর উপজেলার বিভিন্ন বাজারে তদারকি কার্যক্রম পরিচালিত হয়।
সদর উপ‌জেলার কোলারহাট বাজারে এ তদারকি কার্যক্রমে ব্যবসায়ীদের মূল্য তালিকা দৃশ্যমান স্থানে প্রদর্শন, নিয়মিত হালনাগাদ, ক্রয় রশিদ সংরক্ষণ এবং ন্যায্য মূল্যে পণ্য বিক্রয়ের নির্দেশনা প্রদান করা হয়। পাশাপাশি মেয়াদোত্তীর্ণ ও অননুমোদিত পণ্য বিক্রি বন্ধে সতর্ক করা হয়। এ সময় ভোক্তাদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়।

তদারকির সময় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর বিভিন্ন ধারায় আইন লঙ্ঘনের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। এসময় বাগাট ঘোষ মিষ্টান্ন ভান্ডারকে তিন হাজার টাকা জরিমানা ও মেসার্স দিপ্তী ফার্মেসিকে মেয়াদোত্তীর্ণ ওষুধ প্রদর্শন করার দা‌য়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

এ কার্যক্রমে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ীর সহকারী পরিচালক কাজী রকিবুল হাসান। টাস্কফোর্স সদস্যদের সঙ্গে পুলিশ লাইন্সের কর্মকর্তারাও উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

আমারবাঙলা/ ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা