সারাদেশ

পবিপ্রবিতে 'ক্লিন ক্যাম্পাস' কর্মসূচি

পটুয়াখালি প্রতিনিধি

১১০ একর ভূমি নিয়ে গড়ে উঠেছে দক্ষিণাঞ্চলের সবচেয়ে বড় শিক্ষা প্রতিষ্ঠান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি)। সবুজ সমারোহে ঘেরা মায়ার চাদরে জড়ানো প্রাকৃতিক দৃষ্টিনন্দনে ভরপুর এ ক্যাম্পাস মুগ্ধ করবে যে কাউকে। এখানে রয়েছে বিভিন্ন বন্যপ্রাণীর আবাসস্থল।

শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারী মিলিয়ে পবিপ্রবি ক্যাম্পাসে বসবাস করে প্রায় ৭ হাজারের মতো মানুষ। পবিপ্রবি'র বিশাল এই পরিবারের ব্যবহার করা বর্জ্য পদার্থ ফেলা হচ্ছে যত্রতত্র। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের পূর্বের প্রশাসনের ছিলনা কোন সুনির্দিষ্ট নির্দেশনা কিংবা সুষ্ঠু ব্যবস্থাপনা। সুষ্ঠু ব্যবস্থাপনার অভাবে যত্রতত্র পড়ে থাকে পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর প্লাস্টিক পদার্থ, পলিথিনসহ নানারকম ময়লা-আবর্জনা। যা সৃষ্টি করছে দুর্গন্ধ, নষ্ট করছে মাটির উর্বরতা এবং ব্যাঘাত ঘটাচ্ছে পরিচ্ছন্ন পরিবেশের। উপরন্তু পরিবেশের মারাত্মক বিপর্যয় ও হুমকির মুখে পড়েছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

এমন অসচেতনতা ও পরিবেশের মারাত্মক বিপর্যয় দেখে বিষয়টি ভাবিয়ে তোলে পবিপ্রবি'র বর্তমান উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক প্রফেসর ড. কাজী রফিকুল ইসলামকে। তিনি সিদ্ধান্ত নেন সবার মাঝে পরিচ্ছন্ন ক্যাম্পাসের বার্তা ছড়িয়ে দেওয়ার। আলোচনা করেন ছাত্র বিষয়ক উপদেষ্টা বিশিষ্ট সাহিত্যিক প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান এর সাথে। তার আহ্বানে সাড়া দিয়ে ছাত্র বিষয়ক উপদেষ্টা তার কার্যালয়ের পক্ষ থেকে উদ্যোগ নেন ক্যাম্পাস পরিছন্ন রাখার। সেই কার্যক্রমের অংশ হিসেবে "একটি পরিচ্ছন্ন পরিবেশ সুখ এবং শান্তি বৃদ্ধি করে" এই প্রতিপাদ্যকে সামনে রেখে রোববার পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে 'লেট'স ক্লিন আওয়ার ক্যাম্পাস' র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

র‌্যালি সকাল সাড়ে ৮ টায় টিএসসির সামনে থেকে বের হয়ে ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় টিএসসির সামনে এসে শেষ হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবিপ্রবি'র ভাইস-চ্যান্সেলর বিশিষ্ট শিক্ষাবিদ ও রোভার স্কাউটস এ রাস্ট্রপতি কতৃক স্বর্নপদকপ্রাপ্ত প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম।

র‌্যালিতে অংশ নেন ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান, রোভার মেট২৪ অধ্যক্ষ আবুল কালাম আজাদ, শরীর চর্চা বিভাগ এর উপ পরিচালক মোঃ আবু হানিফ প্রমুখসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের কয়েক’শ শিক্ষার্থী। র‌্যালি শেষে ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মোঃ জিল্লুর রহমান বলেন, বর্তমান উপাচার্য আমাদের বিশ্ববিদ্যালয়ে যোগদানের পর থেকেই বিভিন্ন শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণ করেছেন। তারই ধারাবাহিকতায় পরিচ্ছন্ন ও সবুজ ক্যাম্পাস গড়ে তোলার প্রত্যয় নিয়ে পবিপ্রবি ছাত্র বিষয়ক উপদেষ্টার কার্যালয় এই ক্লিন ক্যাম্পাস কর্মসূচি হাতে নিয়েছি।’ এর মাধ্যমে আমরা জনসচেতনতা তৈরির পাশাপাশি' আসুন আমাদের ক্যাম্পাস আমরা পরিষ্কার করি' এই বার্তাটা সবাইকে দিতে চাই।

প্রধান অতিথি ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম বলেন, পরিস্কার পরিছন্নতা ঈমানের অঙ্গ। বিশ্ববিদ্যালয়ের পরিবেশ রক্ষার দায়িত্ব আমাদের সবার। ছাত্র-ছাত্রীদের এ বিষয়ে আরো সচেতন ভূমিকা রাখতে হবে। তিনি আরও বলেন, ক্যাম্পাস যাতে সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকে, সেজন্য শিক্ষক- শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা নিজেরাই ক্যাম্পাসে ময়লা পরিস্কার করবে। আর সুন্দর পরিবেশ হলেই লেখাপড়ায় মন বসবে। সবাই মিলে প্রচেষ্টা চালালে পবিপ্রবি ক্যাম্পাস সব সময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা