ফাইল ছবি
সারাদেশ

যমুনা ফিউচার পার্কের দোকান মালিক-কর্মচারীর সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করেছেন দোকান মালিক ও কর্মচারীরা। এর ফলে এ সড়কে সৃষ্টি হয় যানজট। অবরোধের আধা ঘণ্টা পরেই তারা সড়ক থেকে সরে যান। শনিবার (২৩ নভেম্বর) দুপুর ১২টার দিকে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করেন তারা।

ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, দুপুরে যমুনা ফিউচার পার্কের সামনের সড়ক অবরোধ করেন দোকান মালিক ও শ্রমিকরা। শুধুমাত্র শপিংমলটির সামনের সড়ক অবরোধ করেন তারা। পরে অবরোধকারীদের বুঝিয়ে সরিয়ে দেওয়া হয়।

ঘটনাস্থলে দায়িত্বরত ভাটারা থানার এসআই মো. আব্দুল জানান, যমুনা ফিউচার পার্কে মোবাইলের শো-রুমে চুরির ঘটনায় মার্কেট কর্তৃপক্ষ এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার কোনো আশ্বাস না দেওয়ায় ও যমুনা ফিউচার পার্কের মালিক পক্ষ এসে কথা বলার কথা ছিল। কিন্তু মার্কেট কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের সঙ্গে কথা বলেনি। পরে দোকান মালিকরা যমুনা ফিউচার পার্কের ভেতরে ঢুকে মিছিল শুরু করেন। সে সময় কর্তৃপক্ষ যমুনা ফিউচার পার্ক বন্ধ ঘোষণা করে। এরপর দোকান মালিক ও শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে সড়ক অবরোধ করেন। দুপুর ১২টা ৪৫ মিনিট থেকে ১টা ২০ মিনিট পর্যন্ত সড়ক অবরোধ করে তারা সরে যান। এখন যান চলাচল স্বাভাবিক রয়েছে।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা