প্রতীকী ছবি
সারাদেশ

মানিকছড়িতে গলায় ফাঁস দেয়া মরদেহ উদ্ধার

আবু রাসেল সুমন, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি: খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটহরী ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করা মো. সেলিম মিয়ার (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে দিকে উপজেলার তিনটহরী ইউনিয়নের মধ্য পাড়ায় এ আত্মহত্যার ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে, স্হানীয় লোকজন গাছের সাথে গলায় ফাঁস লাগানো ব্যক্তিকে দেখতে পেয়ে মানিকছড়ি থানায় ফোন দিয়ে জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ, দুপুর ১.৩০ মিনিটের সময় লাশ উদ্ধার করা হয়।

জনপ্রতিনিধি তিনটহরী ইউপি সদস্য মো. আবুল কালাম নিহতের স্ত্রী সুমি আক্তারের উদ্বৃতি দিয়ে জানান, নিহতের স্ত্রী শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে অন্যের জমি থেকে কাজ করে বাড়িতে এসে, ঘরে মধ্যে স্বামীকে দেখতে না পেয়ে, আশপাশে অনেক খোঁজাখুঁজির পর বাড়ির অদূরে গাছের সাথে গলায় ফাঁস লাগানো অবস্হায় ঝুলে থাকতে দেখেন। স্বামীর এ অবস্থা দেখে স্ত্রী সুমির আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে জড়ো হয়, পরে পুলিশকে খবর দেয়া হয়।

নিহতের স্ত্রী জানান, সংসারের অভাব,অনটন নিত্য দিনের সঙ্গী, তাই স্বামী-স্ত্রী দু’জনই মানুষের জমিতে মাঝেমধ্যে কাজ করেন। সংসারে অভাব ব্যতিত পরিবারে অন্য কোন ঝড়-ঝাপটা নেই। অভাব থাকলেও সূখে শান্তিতে ছিলাম। কেন যে এমনটা করলেন বুঝতে পারছি না, এখন এ বাচ্চাদের নিয়ে আমি কি করবো কিছু ই জানি না।

নিহত সেলিম মিয়া এলাকার বাসিন্দা সুন্দর আলীর ছেলে। বিবাহিত জীবনে ২ মেয়ে ও ১ পুত্র সন্তানের পিতা তিনি।

মানিকছড়ি থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আজগর হোসেন জানান, গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনাস্থলে এসেছি। বিষয়টি খোঁজ-খবর নিয়ে আইনগত পরবর্তী করণীয় ব্যবস্হা নেয়া হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই ইসলাম ধর্মীয় শিক্ষক, বিপাকে মুসলিম শিক্ষার্থীরা

বাগেরহাট সদর উপজেলার ঐতিহ্যবাহী রণজিৎপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মোট শিক্ষা...

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম শ...

স্থানীয় সরকার নির্বাচনে জনপ্রিয়তাই হবে মনোনয়নের প্রধান মাপকাঠি: স্বাস্থ্যমন্ত্রী

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থী মনোনয়নের ক্ষেত্রে জনপ্রিয়তাকে প্রধা...

নীলফামারীতে সাইবার সেলের তৎপরতায় ৩০ জনের হারানো ফোন উদ্ধার

নীলফামারীতে দ্বিতীয় দফায় আরও ৩০টি হারানো ও চুরি যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প...

ভারতসহ ৩ দেশের কাছে বন্যার ক্ষতিপূরণ চাইল নেপাল

নেপালে ভয়াবহ পাহাড়ি ঢল ও বন্যায় প্রাণহানি এক হাজার ছাড়িয়ে যাওয়ার পর জলবায়ু ক্...

অবশেষে শেষ হলো শজিমেকের ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি

বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের...

পিরোজপুরে বিএনপি নেতাদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

পিরোজপুরের কদমতলা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আবদুস ছালাম শ...

কুসংস্কারমুক্ত সমাজ গড়তে রাসূলের আদর্শ অনুসরণের আহ্বান

রাসূলুল্লাহ (সা.)-এর আদর্শ অনুসরণ, কোরআন-সুন্নাহর জ্ঞানচর্চা এবং শরিয়তসম্মত জ...

হামে আরও ৩ মৃত্যু, নতুন রোগী ১,৪৪৪

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হাম উপসর্গে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভা...

নীলফামারীতে অবৈধ সার মজুদ, কিটনাশক ব্যবসায়ীর এক লাখ টাকা জরিমানা

নীলফামারীর রামনগর ইউনিয়নের চাঁদেরহাট এলাকায় এক কীটনাশক ব্যবসায়ীর বাড়ি থেকে ১৩...

লাইফস্টাইল
বিনোদন
খেলা