সারাদেশ

স্ত্রীর স্বীকৃতির দাবিতে কুড়িগ্রামের মেয়ে ঝালকাঠিতে

ঝালকাঠি প্রতিনিধি :

ঝালকাঠির কাঁঠালিয়ায় কুড়িগ্রামের জান্নাতি আক্তার ( ২০) নামের এক নারী স্ত্রীর মর্যাদার দাবিতে স্বামী শাকিল ইসলামের বাড়িতে অবস্থান ধর্মঘট করছেন।

জান্নাত আক্তারের উপস্থিতি টের পেয়ে সাকিলের বাড়ির লোকজন ঘরে তালা দিয়ে পলিয়ে গেছেন। ভুক্তভোগী জান্নাত আক্তার জানান, তিন বছর পূর্বে চাকরির সুবাদে ঢাকার একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে মোঃ শাকিল ইসলাম ( ২২) সাথে তার পরিচয় হয়।পরে দু'জনের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে গত এক বছর পূর্বে মোঃ শাকিলের সাথে পাঁচ লক্ষ টাকা কাবিনে তার বিবাহ হয়। বিবাহের পরে শাকিল তাকে দুইবার কাঠালিয়া উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কৈখালী গ্রামের তার নিজ বাড়িতে বেড়াতে নিয়ে আসেন। তখন তার সাথে শাকিল তার মা মনিরা বেগম, সোনিয়া আক্তার, ভাই সোহেল ও বাবা নুরুল হক মোল্লার সাথে পরিচয় করিয়ে দেন। বিবাহের পর তারা ঢাকার লতিফপুর বোড়া মার্কেট এলাকায় ভাড়া বাসায় বসবাস করত।

গত ১৪ এপ্রিল শাকিল কিছু না বলে বাসা থেকে বেরিয়ে যায়, এরপর থেকে তার ফোন বন্ধ এবং জান্নাত আক্তারের সাথে কোনো যোগাযোগ রাখছে না। তাই ষষ্ঠ শ্রেণির পড়ুয়া ছোট বোন পাখিকে নিয়ে স্বামীর খোঁজে কাঠালিয়ার শৌলিজালিয়ার গ্রামে সাকিলের বাড়িতে আসেন। শাকিল এর বাড়িতে পৌঁছলে তার বাবা - মা উপস্থিতি টেঁর পেয়ে ঘরে তালা দিয়ে পালিয়ে যায়। জান্নাতি আক্তার বলেন, ‘ আমার শেষ কথা,স্বামী শাকিল বাড়িতে এসে যতক্ষণে আমাকে গ্রহণ না করবে, ততখনে আমি এখান থেকে যাব না। প্রয়োজনে আত্মহত্যা করব।

জান্নাত আক্তার কুড়িগ্রাম জেলার উলিপুর থানার উলিপুর গ্রামের আব্দুল জলিল মিয়ার মেয়ে। কাঠালিয়া থানার ওসি মো. আবু নাসের রায়হায় এ ব্যাপারে আমরা কোন অভিযোগ পায়নি।

আমার বাঙলা/আরএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

২৩ জুন প্রধানমন্ত্রী বেইজিং যাচ্ছেন

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে আগামী ২৩ জুন শুরু হচ্ছে প্রধানমন্ত্র...

এক ছাগল কান্ডে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরের টেলকির জলই এলাকায় পরিত্যক্ত একটি কূপে পড়ে যাওয়া ছাগল তুলত...

বলিভিয়া অচল, জরুরি অবস্থা ঘোষণা

বলিভিয়ায় টানা কয়েক সপ্তাহ ধরে চলা বিক্ষোভ ও সড়ক অবরোধের কারণে দেশজুড়ে জর...

কুলাউড়ায় ইউপি সদস্য লোকমান গ্রেপ্তার

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর ইউনিয়ন পরিষদের সদস্য লোকমান আলীকে গ্রেপ্...

সোনারগাঁয়ে কবরস্থান ও চলাচলের রাস্তা দখলের অভিযোগে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের গঙ্গাপুর এলাকায় আঞ্চলিক কবর...

পানিবণ্টন চুক্তি পর্যালোচনা করা হচ্ছে: সংসদে পানিসম্পদমন্ত্রী

আন্তঃসীমান্ত নদীর পানিবণ্টন সম্পর্কিত চুক্তি এবং সমঝোতাগুলো পর্যালোচনা করা হচ...

প্রধানমন্ত্রী হিসাবে প্রথম বিদেশ সফরে তারেক রহমান

মালয়েশিয়ার পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশের প্রধানমন্ত্র...

ঢাকায় ভারতীয় হাইকমিশনের যোগ দিবস উদযাপন

ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস (IDY) ২০২৬ উদযাপন করেছে।...

কুড়িগ্রামে নদ-নদীর পানি বাড়ছে

উজানের ঢল ও বৃষ্টিপাতের প্রভাবে কুড়িগ্রামের ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্র নদ-ন...

মহিষপুরা-খুলনা বাস মালিক সমিতির নেতাদের বিরুদ্ধে অভিযোগ

বাগেরহাটের মহিষপুরা-খুলনা আন্তজেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস মালিক সমিতি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা