ছবি: সংগৃহীত
সারাদেশ

হরতাল-অবরোধে অচল বাগেরহাট, আদালত ও নির্বাচন অফিসে তালা

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে হরতাল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করছেন বিএনপি, জামায়াতসহ সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল থেকে জেলার ৯টি উপজেলার শতাধিক স্থানে সড়কে গাছ, বেঞ্চ ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন সংগঠনের নেতাকর্মীরা। এতে অভ্যন্তরীণ ১৮টি রুটসহ দূরপাল্লার সব বাস চলাচল বন্ধ হয়ে যায়। আদালত চত্বর ও জেলা নির্বাচন অফিসে তালা ঝুলিয়ে দিয়েছেন ক্ষুব্ধ নেতাকর্মীরা।

দোকানপাটও বন্ধ রেখেছেন ব্যবসায়ী ও দোকানদাররা। এতে চরম ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ ও যাত্রীরা।
সালাম শেখ নামের ভুক্তভোগী এক যাত্রীরা বলেন, ‘আজ (৮ সেপ্টেম্বর) সকালে জরুরি কাজে খুলনায় যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়েছিলাম। কিন্তু বাস বন্ধ থাকায় ঘণ্টার পর ঘণ্টা রাস্তায় অপেক্ষা করেও কোনো গাড়ি পাইনি।

সিদ্দিক শেখ নামে আরেক যাত্রী বলেন, ‘আমার স্ত্রীকে খুলনায় চিৎকিসার জন্য নিতে হবে। কিন্তু কোনো গাড়ি নেই। রিকশা বা ভ্যানেও এত দূর যাওয়া সম্ভব নয়। তাই বাধ্য হয়ে বাস স্ট্যান্ডে বসে আছি।

বাগেরহাট এদিকে, সর্বদলীয় সম্মিলিত কমিটির ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিক্ষোভ মিছিল এবং বুধবার ও বৃহস্পতিবার (১০ ও ১১ সেপ্টেম্বর) জেলা জুড়ে একটানা ৪৮ ঘণ্টার হরতাল পালিত হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন জেলা বিএনপি, জামায়াতে ইসলামীসহ সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতারা।

বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম.এ সালাম বলেন, ‘জনগণের দাবি উপেক্ষা করে নির্বাচন কমিশন অন্যায়ভাবে বাগেরহাটের আসন কমিয়েছে। এ সিদ্ধান্ত মানা হবে না।’

বাগেরহাট জামায়াত ইসলামী আমীর মাওলানা রেজাউল করিম বলেন, ‘বাগেরহাটের মানুষকে অবমূল্যায়ন করে আসন কমানোর সিদ্ধান্ত চাপিয়ে দেওয়া হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’

গত ৩০ জুলাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের বিশেষ কারিগরি কমিটি খসড়া প্রস্তাবে বাগেরহাটের চারটি আসনের মধ্যে একটি কমিয়ে তিনটি রাখার প্রস্তাব দেয়। এ প্রস্তাবের বিরোধিতা করে জেলার রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলো আন্দোলন শুরু করে। জেলা নেতৃবৃন্দ নির্বাচন কমিশনের শুনানিতেও অংশগ্রহণ করেন। কিন্তু দাবিকে উপেক্ষা করে গত ৪ সেপ্টেম্বর নির্বাচন কমিশন চূড়ান্ত গেজেট প্রকাশ করে, যেখানে বাগেরহাটে একটি আসন কমিয়ে তিনটি আসন রাখা হয়।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা