কুড়িগ্রাম প্রতিনিধি: কামরুজ্জামান স্বাধীন
সারাদেশ

উলিপুরে 'দৈনিক করতোয়া' পত্রিকার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের উলিপুরে 'দৈনিক করতোয়া' পত্রিকার ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে এ উপলক্ষে পৌর শহরের দয়ালপাড়া এলাকার করতোয়া পত্রিকার অস্থায়ী কার্যালয় থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে অস্থায়ী কার্যালয়ে এসে শেষ হয়। এসময় কেক কাটা ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

দৈনিক করতোয়া উলিপুর উপজেলা প্রতিনিধি সাজাদুল ইসলাম সাজুর সঞ্চালনায় প্রবীণ সাংবাদিক পরিমল মজুমদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দৈনিক কণ্ঠের আঞ্চলিক প্রতিনিধি রোকনুজ্জামান মানু, দৈনিক ভোরের পাতার উলিপুর প্রতিনিধি আব্দুল মালেক, দৈনিক যুগের আলোর উলিপুর প্রতিনিধি খালেক পারভেজ লালু, দৈনিক সংগ্রামের উলিপুর সংবাদদাতা সাখাওয়াত হোসাইন, ঢাকা পোস্টের
কুড়িগ্রাম প্রতিনিধি মমিনুল ইসলাম বাবু, দৈনিক জনতার উলিপুর প্রতিনিধি ইউনুস খান, দৈনিক স্বদেশ প্রতিদিনের উলিপুর প্রতিনিধি জাহিদ হাসান, দৈনিক পরিবেশের উলিপুর প্রতিনিধি মনোয়ারুল ইসলাম, দৈনিক নাগরিক ভাবনার উলিপুর প্রতিনিধি শাজাহান খন্দকার, দৈনিক প্রলয়ের ভ্রাম্যমাণ প্রতিনিধি নুর মোহাম্মদ রোকন, দৈনিক আলোকিত সকালের উলিপুর প্রতিনিধি মোহাইমিনুল ইসলাম, দৈনিক গণ তদন্তের চিলমারী প্রতিনিধি সোহেল রানা প্রমুখ।

বক্তারা বলেন, সমাজের সব অনিয়মের বিরুদ্ধে করতোয়া যেভাবে নিরলস কাজ করে এসেছে, আগামীতেও সেভাবে কাজ করবে। দায়িত্বশীল ও সাহসী সাংবাদিকতার জন্য করতোয়া সব ধরণের পাঠকের আস্থা অর্জন করেছে। পত্রিকাটি উত্তরোত্তর আরও সমৃদ্ধ হোক-সেই কামনা করেন। সেই সাথে পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়য়েছেন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

 এ বছর সর্বনিম্ন ফিতরা ১১০, সর্বোচ্চ ২৮০৫ টাকা

রমজানে এ বছরও বাংলাদেশে ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১০ টাকা ও সর্বোচ্চ ২ হা...

প্রধানমন্ত্রীর ১০ উপদেষ্টা কে কোন দায়িত্ব পেলেন

তারেক রহমানের বিএনপি সরকারে মন্ত্রী ও প্রতিমন্ত্রী পদমর্যাদায় দায়িত্ব পাওয়া ১...

পিলখানা হত্যাকাণ্ডে শহীদদের কবরে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বিডিআর সদরদপ্তর পিলখানায় সেনা হত্যাযজ্ঞে শহীদ হওয়া সদস্যদের কবরে শ্রদ্ধা নি...

কুষ্টিয়ায় প্রাণিসম্পদের উদ্যোগে সুলভ মূল্যে দুধ, ডিম ও মুরগী বিক্রি

আমিষেই শক্তি, আমিষেই মুক্তি” এই স্লোগান নিয়ে পবিত্র মাহে রমজান উপলক্ষে...

কুষ্টিয়ার মিরপুরে জিকে ক্যানেল থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার

কুষ্টিয়ার মিরপুরে নিখোঁজের একদিন পর জিকে ক্যানেল থেকে আলী হোসেন নামে সাড়ে ৩ ব...

পিলখানা হত্যাকাণ্ড সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: তারেক রহমান

পিলখানা হত্যাকাণ্ডকে সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস হিসেবে উল্লেখ করেছেন প্...

ইসরায়েল পৌঁছালেন মোদি, স্বাগত জানালো নেতানিয়াহু

দুই দিনের সরকারি সফরে ইসরায়েলে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।...

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেফতারের দাবি নাহিদ ইসলামের

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে অভিশংসন করে গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতীয় নাগ...

গভর্নর পদে পরিবর্তন স্বাভাবিক প্রক্রিয়া: অর্থমন্ত্রী

বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে ড. আহসান এইচ মনসুর সরিয়ে মোস্তাকুর রহমানকে নিয়োগ...

মাটি কাটার অভিযোগে বন্দরের দাসেরগাঁওয়ে মোবাইল কোর্ট, ৫০ হাজার টাকা জরিমানা

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার দাসেরগাঁও এলাকায় অবৈধভাবে মাটি কাটার অভিযোগে মোবাই...

লাইফস্টাইল
বিনোদন
খেলা