সারাদেশ

গোপালগঞ্জে সেনা সদস্যকে মারধর, আটক ৫

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে সেনা সদস্যকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় যৌথ বাহিনী পাঁচজনকে আটক করেছে। বুধবার (১১ জুন) বিকাল সাড়ে ৫টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার চাপাইল সেতু এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

মারধরের শিকার সেনা সদস্য সাজ্জাদ হোসেন। তিনি সেনাবাহিনীর ঢাকা হেড কোয়ার্টারে কর্মরত রয়েছেন। গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মো. সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতি থেকে পিকআপ ভ্যানে করে বাসার মালামাল নিয়ে ঢাকায় যাচ্ছিলেন সেনা সদস্য সাজ্জাদ হোসেন। এ সময় চাপাইল সেতুতে পৌঁছালে টোল দেওয়া নিয়ে শ্রমিকদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে শ্রমিকরা সেনা সদস্য সাজেদুর রহমানকে মারধর করেন। তাৎক্ষণিকভাবে খবর পেয়ে সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে। এ ঘটনায় জড়িত ৫ শ্রমিককে আটক করে থানায় সোপর্দ করে যৌথ বাহিনী। এ ব্যাপারে মামলা দায়ের প্রস্তুতি চলছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা