ছবি: নীলফামারী প্রতিনিধি
সারাদেশ

নীলফামারীতে হাবিবুরের ভ্যানে মিলবে মাশরুমের খাবার

নীলফামারী প্রতিনিধি

নীলফামারী শহরের বিভিন্ন স্থানে দেখা মিলবে কুখাপাড়া এলাকার হাবিবুর রহমানের খাবার ভ্যান। এই ভ্যানেই বিক্রি করে থাকেন মাশরুমের নানা খাবার। পিঁয়াজু, চপ প্রভৃতি।

সোমবার (১৯ মে) বিকেলে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে দেখা মিলে হাবিবুর রহমানের। সেখানে বিক্রি করছেন মাশরুমের চপ। অফিস পাড়া হওয়ায় বিক্রিও হয়েছে অন্যান্য দিনের চেয়ে ভালো। হাবিবুর রহমান জানান, উপজেলা কৃষি অফিসের সহযোগীতায় ঢাকা সাভারে প্রশিক্ষণ নিয়ে মাশরুম চাষাবাদ শুরু করেন তিনি। এজন্য অফিস থেকে দেয়া হয় প্রয়োজনীয় উপকরণ।

তিনি বলেন, কৃষি অফিসের সহায়তায় সিলিন্ডারসহ ভ্যান পেয়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি হয়েছে তার। মাশরুম নিয়ে তাৎক্ষনিক ভাবে খাবার তৈরি করে বিক্রি করছেন তিনি। প্রতিদিন এক হাজার টাকা বিক্রি হয় তার। প্রতি পিচ চপ বিক্রি করে থাকেন দশ টাকায়। তিনি আরো বলেন, তাকে দেখে অনেকে উদ্বুদ্ধ হচ্ছেন এখন। প্রশিক্ষণ নিচ্ছেন আরো ৩০ জন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা জায়, ৩ জন প্রশিক্ষণ নিয়ে মাশরুম চাষ করছেন। পঞ্চপুকুর, ইটাখোলা ও কুখাপাড়া এলাকায় নিজে ছাড়াও আরো ৯০ জন উদ্যোক্তা সৃষ্টি হয়েছে। প্রয়োজনীয় সব উপকরণ সহায়তা করে থাকে অফিস থেকে।

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিক আহমেদ জানান, মাশরুম চাষ সম্প্রসারণের মাধ্যমে পুষ্টি উন্নয়ন ও দারিদ্র হ্রাসকরণ প্রকল্পের আওতায় চাষীদের প্রশিক্ষণ দেয়া হয়। চাষের জন্য ঘরও করে দেয়া হয় অফিস থেকে।
একজন প্রশিক্ষিত চাষীকে আয়বর্ধক কাজের জন্য আমরা ভ্যানসহ গ্যাস সিলিন্ডার দিয়ে দিয়েছি, যাতে সে মাশরুমের খাবার বিক্রি করতে পারে। পাশাপাশি মানুষের যেন এই মাশরুমের প্রতি আগ্রহ সৃষ্টি হয়।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর নীলফামারীর উপ-পরিচালক ড. আবু বকর সাইফুল ইসলাম জানান, জেলায় ৫ জন মাশরুম চাষী রয়েছেন। তিনজন উৎপাদন করছেন এবং বাকি দুজন প্রস্তুতি নিচ্ছেন।

মাশরুমের অনেক গুণ রয়েছে- ব্লাড প্রেশার কমানো, ওজন কমানো, দাঁত ও হাড় মজবুত করে এবং ডায়াবেটিস রোগীদের আদর্শ খাবার হিসেবে এই মাশরুম গুরুত্বপুর্ণ।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উন্মুক্ত থাকবে জলাশয়, নিশ্চিত হবে জেলেদের অধিকার

হাওরাঞ্চলের মৎস্যসম্পদ সংরক্ষণ, উৎপাদন বৃদ্ধি এবং প্রকৃত মৎস্যজীবীদের অধিকার...

লামায় গভীর রাতে নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন: ২টি শ্যালো মেশিন ও পাইপ জব্দ

পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় গভীর রাতে মাতামুহুরী নদী থেকে...

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জে...

খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার

তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য আয়োজিত রাষ্ট্র...

ফরিদপুরে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্য জোটের বিক্ষোভ সমাবেশ

শনিবার সকাল ১১ টায় ফরিদপুর প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ ম...

ভারতীয় ভিসাকেন্দ্রে দীর্ঘ সারি, ‘স্লট’ নিয়ে বড় ভোগান্তি

সকাল থেকেই রাজধানীর যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসাকেন্দ্রের (আইভ্যাক) সামনে...

সরকারি ব্যানারে প্রধানমন্ত্রীর ছবি নিষিদ্ধ

সরকারি কোনো অনুষ্ঠান উপলক্ষ্যে প্রস্তুত করা ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ডে প্রধ...

আনিস আলমগীর, সোমা ইসলাম ও পিয়াসহ ৬ জনের বিরুদ্ধে শাহবাগ থানায় জিডি

জুলাই আন্দোলন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর মন্তব্য ও অপপ্রচারের অভিযো...

খারাপ সময়ে আলিয়ার পাশে দাঁড়ালেন

সদ্য মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘আলফা’ নিয়ে চলা নানামুখী আ...

আশেক মাহমুদ কলেজ কেন্দ্রের কমিটি , অধ্যক্ষকে শোকজ

জামালপুরের সরকারি আশেক মাহমুদ কলেজ কেন্দ্রে ২০২৬ সালের এইচএসসির নিয়মিত পরীক্...

লাইফস্টাইল
বিনোদন
খেলা