চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে শান্তিপুর্ণ রেল অবরোধ, স্বারকলিপি প্রদান

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জে চারটি আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে অবস্থান,শান্তিপুর্ণ রেল অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।

বৃহস্পতিবার (১৫ মে) সকাল ১০ টায় চাঁপাইনবাবগঞ্জ স্টেশনের সামনে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, ঢাকার আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।

প্রায় একঘণ্টা ধরে অবরোধ কর্মসূচি চলে। কর্মসূচির কারণে চাঁপাইনবাবগঞ্জ স্টেশনে আটকে পড়ে মল্লিকা কমিউটার ট্রেন। অবরোধ শেষ হলে ১০টা ১০ মিনিটের পরিবর্তে ১০টা ৩০ মিনিটে ছেড়ে যায় ট্রেননি।

অবরোধ চলাকালে বক্তব্য রাখেন ঢাকা দক্ষিণ জামায়াতের আমির নূরুল ইসলাম বুলবুল, জেলা জামায়াতের নায়েবে আমির সাবেক সংসদ সদস্য মো. লতিফুর রহমান, ঢাকার চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার নূরুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. দেলওয়ার হোসেন, বিএনপি নেতা শামশুল হক গানু, জাসদ নেতা মনিরুজ্জামান মনির, ঠিকাদার তৌহিদুর রহমান, শাহনেয়াজ খান সিনা প্রমুখ।অবরোধকারীরা জানান, রাজশাহী থেকে ঢাকাগামী চারটি আন্তঃনগর ট্রেন ধূমকেতু, পদ্মা, সিল্কসিটি ও মধুমতি এক্সপ্রেস চলাচল করে। অথচ সুযোগ থাকা সত্ত্বেও এই ট্রেনগুলো চাঁপাইনবাবগঞ্জ পর্যন্ত বর্ধিত করা হচ্ছে না। রেল কর্তৃপক্ষের উদাসিনতা ও আঞ্চলিক বৈষম্য মনোভাবের কারণে চাঁপাইনবাবগঞ্জবাসী রেল যোগাযোগ থেকে বঞ্চিত হয়ে আসছে। আমাদের দাবী আদায না হলে আমরা জেলাবাসীকে সঙ্গে নিয়ে ট্রেনের দাবিতে বৃহৎ কর্মসূচি ঘোষণা করবো। দাবিগুলো হলো, রেললাইন সোনামসজিদ পর্যন্ত বর্ধিত করতে হবে। রেলবন্দর রহনপুর স্টেশন থেকে সরাসরি ঢাকাগামী আন্তঃনগর ট্রেন চালু করতে হবে এবং রহনপুর রেলবন্দরকে পূর্ণাঙ্গ রেলবন্দরে রূপান্তর করতে হবে। রেল অবরোধে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন। অবস্থান,শান্তিপুর্ণ রেল অবরোধ কর্মসূচি শেষে জেলা প্রশাসকের মাধ্যমে রেল মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান করেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

নেতানিয়াহুর আগমনে ওয়াশিংটনে প্রতিবাদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

ফ্রান্সে দাবানল উস্কে দেওয়ায় ২০ দিনে গ্রেপ্তার ১৬২

বেশকিছু দিন ধরে ফ্রান্সের বহু এলাকা দাবানলে পুড়ছে। অসচেতনতা, এবং ইচ্ছ...

আদাবরে প্রেমিকাকে আটকে ধর্ষণ-হত্যার অভিযোগ

ঢাকার আদাবরে প্রেমিকাকে বিয়ের প্রলোভনে চারদিন আটকে রেখে ধর্ষণের পর হত্যার অভ...

বাবার পরিচয় ছাড়াই পৃথিবীতে এলো কন্যাশিশু

পৃথিবীতে শিশুর আগমন সাধারণত আনন্দের বার্তা বয়ে আনে। তবে জন্মের পরই যখন একটি শ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা