কিশোরগঞ্জ (কটিয়াদী) প্রতিনিধি
সারাদেশ

স্কুল ম্যানেজিং কমিটিকে ঘিরে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষে নিহত ১

কিশোরগঞ্জ (কটিয়াদী) প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে চাতল বাগহাটা স্কুলের ম্যানেজিং কমিটি গঠন নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন অন্তত ১০ জন। এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২২মার্চ) দুপুরে কটিয়াদী উপজেলার মুমুরদিয়া ইউনিয়নের চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজে এ ঘটনা ঘটে। নিহত আশিক খাঁ (২০) মুমুরদিয়া ইউনিয়ন চাতল গ্রামের আরব আলী খাঁর ছেলে। আশিক খাঁ মুমুরদিয়া ইউনিয়ন ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন।

স্থানীয়রা জানায়, চাতল বাগহাটা স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটি গঠন নিয়ে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক নুরুজ্জামান চন্দন ও সহকারী অ্যাটর্নি জেনারেল আশিকুজ্জামান নজরুলের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এসময় ওই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তাদের বাঁধা দিতে গেলে তাকেও গুরুতর জখম করা হয়। বর্তমানে প্রধান শিক্ষক, জহিরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। এছাড়াও সংঘর্ষের ঘটনায় দুই গ্রুপের আরো অন্তত ১০ জন আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় একজন নিহত হয়েছেন। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। গুরুতর আহত দুজনকে জহুরুল ইসলাম ভাগলপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তারা হলেন হেমায়েত হোসেন (৪৫)ও উক্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রঞ্জন (৩৫)।

সংঘর্ষের সময় প্রতিপক্ষের আঘাতে আশিক খাঁ গুরুতরভাবে আঘাতপ্রাপ্ত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে হাসপাতাল কর্তৃপক্ষ তাকে মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে ছাত্রদল ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দরা নিহত আশিকের লাশ কাঁধে নিয়ে বিক্ষোভ মিছিল করে কটিয়াদী বাসস্ট্যান্ডে সমাবেশ করে আশিক হত্যার দ্রুত বিচার দাবি করেন।

কিশোরগঞ্জ জেলার হোসেনপুর কটিয়াদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. তোফাজ্জল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাংলাদেশে এমপিওবঞ্চিত শিক্ষকেরা দুর্দশায় জর্জরিত

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ ভিত্তি হলো শিক্ষক সমাজ। অথচ দ...

নীলফামারীতে জেলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু

নীলফামারীতে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (ব...

নরসিংদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ শুভ উদ্বোধন

কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়...

বন্দরে পুলিশের ওপর সশস্ত্র হামলা, ছিনতাইকৃত শর্টগান উদ্ধার; আটক ৩

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় হ...

রূপগঞ্জে মাদকের আস্তানায় হামলা ও উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার ৯নং ওয়ার্ড রসুলপুরে এলাকাবাসী র...

পাহাড়-সমুদ্র-নগর: এক শহরের তিন রূপ

নেজাম উদ্দিন আবির: এক শহর- তিন রূপ। একদিকে পাহাড়ের সবুজ ঢাল, অন্যদিকে বিস্তৃত...

নরসিংদীতে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬ শুভ উদ্বোধন

কিশোর-কিশোরীদের ক্রীড়া প্রতিভা অন্বেষণে দেশব্যাপী শুরু হয়েছে ‘নতুন কুঁড়...

বন্দরে পুলিশের ওপর সশস্ত্র হামলা, ছিনতাইকৃত শর্টগান উদ্ধার; আটক ৩

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় পুলিশের ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ সময় হ...

নীলফামারীতে জেলা প্রাথমিক বিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট শুরু

নীলফামারীতে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৬ (ব...

রূপগঞ্জে মাদকের আস্তানায় হামলা ও উচ্ছেদ অভিযান

নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ উপজেলায় তারাব পৌরসভার ৯নং ওয়ার্ড রসুলপুরে এলাকাবাসী র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা