দিনাজপুর প্রতিনিধি
সারাদেশ

মিথ্যা মামলা ও সম্পত্তি দখলের চেষ্টা, প্রেসক্লাবে সংবাদ সম্মেলন

দিনাজপুর প্রতিনিধি

মিথ্যা মামলা ও সম্পত্তি আত্মসাতের চেষ্টার অভিযোগে ২৩ মার্চ ২০২৫ শনিবার সকাল সাড়ে ১১টায় দিনাজপুর প্রেসক্লাব (নিমতলা) সংবাদ সম্মেলন করেছেন দিনাজপুর সদর কসবা এলাকার মরহুম নুরুল ইসলামের পুত্র মোঃ ফরিদুল ইসলাম।

তিনি অভিযোগ করেন, তার পরিবারের সম্পত্তি দখল ও তাদের সর্বস্বান্ত করার চেষ্টায় লিপ্ত রয়েছেন তারই আত্মীয় দিনাজপুর জেলার খানসামা উপজেলা হোসেনপুর মন্ডলপাড়া এলাকার রুহুল কুদ্দসের পুত্র লিয়ন চৌধুরী। ফরিদুল ইসলাম জানান, লিয়ন চৌধুরী তার খালা শাশুড়ীর জামাতা হলেও, তিনি সম্পত্তির প্রতি লোভী হয়ে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে তাকে ও তার পরিবারকে হয়রানি করে চলেছেন।

মোঃ ফরিদুল ইসলাম দিনাজপুর প্রেসক্লাব (নিমতলা) সাংবাদিকদের জানান, লিয়ন চৌধুরী পূর্বে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো, ২০১০ সালের নারী ও শিশু নির্যাতন আইনের একটি মামলা (জিআর নং-১৬৫/১০) এবং একই বছরের আরেকটি মামলা (জিআর নং-৫২/১০)।

ফরিদুল ইসলাম দাবি করেন, ২০২১ সালে তার পিতার মৃত্যুর পর সম্পত্তি নিয়ে সৎ ভাই-বোনদের মধ্যে বিবাদের সুযোগ নিয়ে লিয়ন চৌধুরী ভুয়া কাগজ পত্র তৈরির মাধ্যমে সম্পত্তি আত্মসাৎ করার চেষ্টা করছেন। তার অভিযোগ, ভুয়া আম-মোক্তারনামায় ১৫ লক্ষ টাকার মিথ্যা দেনার কথা উল্লেখ করা হয়েছে, যেখানে তার স্বাক্ষরও জাল করা হয়েছে।

তিনি আরও জানান, এই ঘটনায় তিনি আদালতে মামলা দায়ের করেন। কিন্তু পিবিআই-এর সঙ্গে যোগসাজশ করে লিয়ন চৌধুরী তদন্ত রিপোর্ট নিজের পক্ষে নিয়ে নেন। তৎকালীন সময়ে সাজানো মিথ্যা মামলায় ফরিদুল ইসলাম জেলে ছিলেন, যা তাকে তার অধিকারের জন্য লড়াইয়ে বাধা সৃষ্টি করে।

ফরিদুল ইসলাম অভিযোগ করেন, লিয়ন চৌধুরী একাধিক নারীদের ব্যবহার করে মিথ্যা মামলা দায়ের করে আমাকে ও আমার পরিবারকে হয়রানি করছে। যাহার মোকদ্দমা নং- (১) নারী ও শিশু ট্রাইব্যুনাল ৩৫৯/১৫ (২) নারী ও শিশু ট্রাইব্যুনাল ৯৪৯/২২ (৩) পর্নোগ্রাফি মামলা ৪৮৯/২১।

ফরিদুল ইসলাম সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি তুলে ধরেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠার দাবি জানান।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাজারে ইলিশ, দাম নাগালের বাইরে

বর্ষার ভরা মৌসুমে বাজারে ইলিশের সরবরাহ থাকলেও চড়া দামের কারণে সাধারণ ক্রেতাদে...

মক্কা জোটের পর ফ্রান্সের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি সৌদির

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা জোট’ গঠনের পর এবার ফ্রান্সের সঙ...

যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যে কানাডার ৫০% শুল্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে দেশটির প্রায় ৭০০ পণ্যের...

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর...

শহীদ জুবায়েরের বোনের চিকিৎসায় প্রধানমন্ত্রীর সহায়তা

চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে লালমনিরহাটে শহীদ জুবায়ের হোসেনের বোন জেসমি...

বরিশালে হাম উপসর্গে ২ শিশুর মৃত্যু

বরিশাল বিভাগে হাম পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠেছে। গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গ নিয়ে...

যমুনায় দুই নদীবন্দর, ২০০ কিমির পথ কমে ১৬ কিমি

এক পাশে বগুড়ার সারিয়াকান্দি, অন্য পাশে জামালপুরের মাদারগঞ্জ। মাঝখানে যমুনা নদ...

মক্কা জোটের পর ফ্রান্সের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি সৌদির

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা জোট’ গঠনের পর এবার ফ্রান্সের সঙ...

পাকিস্তানের হাসপাতালে আগুন, পুড়ে মরল ১৫ নবজাতক

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি হাসপাতালের গায়নোকোলজি ওয়ার্ডে ভয়াবহ অগ্নি...

২২ শয্যার শিশু ওয়ার্ডে শতাধিক রোগী, মেঝেতেই চিকিৎসা

চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে নির্ধারিত শয্যার তুলনায় কয়েক গুণ বেড়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা