সংগৃহিত
বিনোদন
মুকেশ আম্বানির ছেলের বিয়ে

৯৮ কোটি টাকা নিলেন রিয়ান্না!

বিনোদন ডেস্ক: ভারতীয় ধনকুবের শিল্পপতি রিলায়েন্স গোষ্ঠীর কর্ণধার মুকেশ আম্বানি। তার তিন সন্তান আকাশ-ইশা-অনন্ত। যমজ ছেলেমেয়ে আকাশ-ইশার বিয়ে আগেই হয়েছে। বাকি ছিল আরেক পুত্র অনন্ত আম্বানি।

২০২২ সালের ২৯ ডিসেম্বর অনন্ত আম্বানি রাজস্থানের নাথদ্বারার শ্রীনাথজি মন্দিরে রাধিকা মার্চেন্টের সঙ্গে তার বাগদান সম্পন্ন করেন। এবার সাতপাকে বাঁধা পড়তে যাচ্ছেন অনন্ত-রাধিকা। আর জমকালো বিয়ের অনুষ্ঠানে গাইতে ভারতে উড়ে এসেছেন পপতারকা রিয়ান্না।

গায়িকা রিয়ান্না গতকাল ভারতের গুজরাটের জামনগরে পৌঁছান। রিহার্সেল শুরু করে তার টিম। কিন্তু ধনকুবেরের ছেলের বিয়েতে গাইতে কত টাকা পারিশ্রমিক নিচ্ছেন তা নিয়ে চলছে জোর আলোচনা।

একটি সূত্র ইন্ডিয়া টুডে-কে বলেন— ‘আজ থেকে প্রি-ওয়েডিং ফেস্টিভ্যাল শুরু হয়েছে। এ অনুষ্ঠানে পারফরম্যান্সের জন্য পপতারকা রিয়ান্না ৮-৯ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৮৭-৯৮ কোটি টাকা) পারিশ্রমিক নিয়েছেন।’

প্রসঙ্গত, ২০১৮ সালে মেয়ে ইশা আম্বানির বিয়ে দেন মুকেশ আম্বানি। মেয়ের বিয়েতে পারফরম্যান্স করেছিলেন বিয়ন্সে। গুঞ্জন রয়েছে, ওই সময়ে বিয়ন্সে পারিশ্রমিক নিয়েছিলেন ৪ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪৩ কোটি টাকার বেশি)।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা