ছবি-সংগৃহীত
বিনোদন

৬০০ কোটি রুপি আয় করেছে রজনীকান্তের ‘জেলার’

বিনোদন ডেস্ক: প্রায় ২ বছরের বিরতির পর গত মাসে মুক্তি পেয়েছে দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের নতুন সিনেমা ‘জেলার’। বলা হয়, তিনি ফিরলেন ইতিহাস গড়েই!

রোববার (৩ সেপ্টেম্বর) মুক্তির ২৪ তম দিনে বক্স অফিস ৬০০ কোটি রুপির আয়ের নতুন রেকর্ড গড়েছে রজনীকান্তের নতুন এই ছবিটি!

ইতিমধ্যে একাধিক রেকর্ড গড়েছে ‘জেলার’। সম্প্রতি টুইটারে ছবিটির বক্স অফিস রেকর্ডের একটি সম্পূর্ণ খতিয়ান দিলেন ট্রেড অ্যানালিস্ট মনোবল বিজয়াবালান।

সেখানে দেখা যায়, ছবিটি ইংল্যান্ড এবং উত্তর আমেরিকার সর্বকালের ১ নম্বর তামিল ছবির তকমা পেয়েছে! সেই সাথে এটাই দ্বিতীয় তামিল ছবি, যা দ্রুত গতিতে ৬০০ কোটির দলে নাম লিখিয়েছে।

বর্তমানে তামিলনাড়ুর সব সময়ের ১ নম্বর সিনেমা ‘জেলার’। তেলেগু ভাষা প্রধান রাজ্যগুলিতেও ১ নম্বর ছবি এটিই। এমনকি কেরেলাতেও। এছাড়া ভারতের তৃতীয় এবং একমাত্র তামিল ছবি, যা দক্ষিণ ভারতের রাজ্যগুলিতে ৫০ কোটির বেশি আয় করেছে।

তবে কেবল ভারতের মাটিতেই নয়, ভারতীয় সিনেমা হিসেবে বিদেশেও রেকর্ড গড়েছে ‘জেলার’। মনোবল বিজয়াবালান তার টুইটে জানান, উত্তর আমেরিকায় সর্বকালের ১ নম্বর তামিল সিনেমা হিসেবে বিবেচিত হয়েছে এই সিনেমাটি।

সেই সাথে ইংল্যান্ডেও ১ নম্বর হয়েছে এবং পার্শিয়ান গালফ অঞ্চলে সর্বকালের আয়ের বিচারে ১ নম্বর মুভির তকমা পেয়েছে।

বিজয়া বালানের পোস্ট থেকে জানা যায়, সৌদি আরব, সিঙ্গাপুর ও ফ্রান্সসহ একাধিক দেশে ব্যাপক ব্যবসা করেছে রজনীকান্তের নতুন এই ছবিটি।

এই ট্রেড অ্যানালিস্টের টুইট অনুসারে, অন্যান্য দেশে ব্যবসার বিচারে এটা চিরকালের জন্য ১ নম্বর তামিল ছবির আখ্যা পেয়েছে এবং দ্বিতীয় তামিল ছবি, যা দ্রুত ৬০০ কোটির গণ্ডি পেরিয়েছে।

সিনেমাটির দূর্দান্ত সাফল্যের কারণে রজনীকান্তকে বিলাসবহুল গাড়ি ও ১০০ কোটি রুপির একটি চেক উপহার দিয়েছেন প্রযোজক কালানিথি মারান।

সান পিকচার্সের সিইও কালানিথি মারান গত ৩১ আগস্ট রজনীকান্তের বাড়ি গিয়ে সিনেমার লভ্যাংশের চেক হস্তান্তর করেন। এরপরই বিএমডাব্লিউ এক্স৭ মডেলের বিলাসবহুল গাড়ি রজনীকান্তকে উপহার দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদন অনুযায়ী, ‘জেলার’ সিনেমায় অভিনয়ের জন্য ১১০ কোটি রুপি পারিশ্রমিক নিয়েছেন রজনীকান্ত। এছাড়া সিনেমাটির ব্যাপক সাফল্যে প্রযোজনা সংস্থা থেকে অভিনেতার সাথে লভ্যাংশ ভাগ করে নেওয়া হয়েছে।

রজনীকান্তকে দেওয়া হয়েছে ১০০ কোটি রুপি মূল্যের আরও একটি চেক। এতে সব মিলিয়ে তার পারিশ্রমিক দাড়িয়েছে ২১০ কোটি রুপি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

লাইফস্টাইল
বিনোদন
খেলা