বিনোদন

১৩ ডিসেম্বর প্রেক্ষাগৃহে আসছে ‘৮৪০’

আমার বাঙলা ডেস্ক

৬ ডিসেম্বর মুক্তি পেয়েছিল মোস্তফা সরয়ার ফারুকীর নতুন সিনেমা ‘৮৪০: দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’-এর ট্রেলার। মুক্তির পর থেকেই ট্রেলার নিয়ে তুমুল আগ্রহ দেখা যাচ্ছে দর্শকের মাঝে। এবার জানা গেল সিনেমা মুক্তির তারিখ। ১৩ ডিসেম্বর সারাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।

সোমবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ খবর জানিয়েছেন সিনেমার প্রযোজক নুসরাত ইমরোজ তিশা। সেই সঙ্গে সিনেমার পোস্টার প্রকাশ করা হয়েছে রবিবার সন্ধ্যায়।

প্রেস বিজ্ঞপ্তিতে তিশা জানিয়েছেন, ‘৮৪০’ ওরফে দ্য গ্রেট বাংলা ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেডের ট্রেলার রিলিজের পর থেকেই বেশ সাড়া পড়েছে দর্শকদের মাঝে। সবার মনেই প্রশ্ন ছিল কবে, কখন, কোথায় দেখতে পাওয়া যাবে ৮৪০। দর্শকদের জন্য সুখবর হচ্ছে মোস্তফা সরয়ার ফারুকীর ৮৪০ চলতি মাসের ১৩ তারিখে দেশব্যাপী সিনেমা হলে মুক্তি পাবে।

এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে আছেন নাসির উদ্দিন খান। অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন মারজুক রাসেল, ফজলুর রহমান বাবু, জাকিয়া বারী মম, আশুতোষ সুজনসহ রাজশাহী ও নওগাঁর বেশ কয়েকজন স্থানীয় অভিনয়শিল্পী।

সিনেমাটি প্রযোজনা করছেন নুসরাত ইমরোজ তিশা, সহযোগী প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড। চিত্রগ্রহণ করেছেন শেখ রাজিবুল ইসলাম, সংগীত পরিচালনায় পাভেল আরিন, সাউন্ড ডিজাইন করেছেন রিপন নাথ এবং সম্পাদনায় তাহসিন মাহিম।

২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী বানিয়েছিলেন ধারাবাহিক নাটক ‘৪২০’। পলিটিক্যাল স্যাটায়ার ঘরানার ধারাবাহিকটি দর্শকপ্রিয়তা পেয়েছিল। ধারাবাহিকটির গল্পে বাংলাদেশের রাজনীতিকদের উত্থান-পতনের স্বরূপ উন্মোচনের চেষ্টা করেছেন ফারুকী। এক যুগের বেশি সময় পর ফারুকী এবার ফিরছেন ৪২০-এর ডাবলআপ ৮৪০ নিয়ে। ৪২০-এর মতো ৮৪০ পলিটিক্যাল স্যাটায়ার হলেও এটি প্রথমটির সিকুয়েল নয়।

নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, ‘৮৪০-এর প্রিন্সিপাল ফটোগ্রাফি শুরু হয় নভেম্বর ২০২৩-এ এবং শেষ হয় আমি অসুস্থ হওয়ার আগে। এরপর সুস্থ হয়ে এডিট শুরু করি। তারপর নানা রকম এক্সপেরিমেন্টের পর কাজটা শেষ হয় সেপ্টেম্বরে।’

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা