খেলা

হুইজসেনকে নিয়ে রিয়াল মাদ্রিদের টানাটানি

নিজস্ব প্রতিবেদক

জাবি আলনসোর রিয়াল মাদ্রিদের কোচ হওয়াটা এখন সময়ের ব্যাপার মাত্র। আলনসোর চাওয়া অনুযায়ী আগামী মৌসুমের দল পুনর্গঠনেরও কাজ শুরু করেছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ গনমাধ্যম বলছে, ট্রেন্ট আলেকজেন্ডার আর্নল্ডের পর এবার একজন লেফট ব্যাক, সেন্ট্রাল ডিফেন্ডার ও মিডফিল্ডারের খোঁজে আছে রিয়াল।

তাই, আসন্ন মৌসুমে রক্ষণ শক্তিশালি করতে আর্সেনাল ডিফেন্ডার উইলিয়াম সালিবা ও বোর্নমাউথের ডিন হুইজসেনকে দলে নিতে চায় রিয়াল মাদ্রিদ।

তবে সালিবাকে ছাড়তে নারাজ আর্সেনাল। ২০২৭ সাল পর্যন্ত চুক্তি থাকায় গানাররা এই ডিফেন্ডারকে ছাড়তে চাচ্ছে না। রিয়ালের সাথে কোনোরকম আলোচনাও করতে চায় না আর্সেনাল। উল্টো সালিবাকে চুক্তি নবায়নের প্রস্তুব দিয়েছে আর্তেতার দল।

এদিকে বোর্নমাউথ ছেড়ে রিয়ালে যেতে আগ্রহী স্প্যানিশ ডিফেন্ডার হুইজসেন। বোর্নমাউথে খেলা এই ২০ বছর বয়সি স্প্যনিশ ডিফেন্ডার দুর্দান্ত পারফর্ম করে নজর কেড়েছে জায়ান্টদের। চেলসি, আর্সেনাল, লিভারপুলের মতো জায়ান্টরাও হুইজসেনকে পেতে আগ্রহী।

তবে, হুইজসেন রিয়াল মাদ্রিদে যেতে চায়। গোল ডটকম বলছে, রিয়ালে যাবার প্রক্রিয়া শুরু করতে ল’ফার্মের সাথে যোগাযোগ করেছেন হুইজসেনের বাবা।

এদিকে দল শক্তিশালি করতে অর্থের যোগান পেতে ব্রাজিলিয়ান রাইট উইঙ্গার রদ্রিগো গোয়েসকে ছড়ে দিতে চায় রিয়াল মাদ্রিদ। ম্যানসিটি ও আর্সেনালের মতো ক্লাবগুলো আগ্রহী ২৩ বছর বয়সি এই ফরোয়ার্ডের জন্য। ১০০ মিলিয়ন ইউরোর প্রস্তাব পেলে রদ্রিগোকে দলবদলের অনুমতি দেবে রিয়াল, বলছে স্প্যানিশ গনমাধ্যম।

এদিকে, ম্যানচেস্টার সিটি ছাড়ছেন কেভিন ডি ব্রুইনা। গোল ডটকমের বরাতে জানা গেছে, ডি ব্রুইনাকে দলে নিতে চায় লিভারপুর। আর লেভারকুজেনের ভিরস যাচ্ছেন বায়ার্ন মিউনিখে।

ম্যানচেস্টার ইউনাইটেডও আছে দলবদলের বাজারে। আগামী মৌসুমের জন্য ইতালিয়ান ক্লাব তুরিনোর সার্বিয়ান গোলরক্ষক ভাঞ্জা মিলিঙ্কোভিচ সেভিচকে দলে নিতে চায় রেড ডেভিলরা। বর্তমান গোলরক্ষক ওনার বিকল্প হিসেবে ২৮ বছর বয়সি এই কিপার পছন্দ আমোরিমের।

লেভারকুজেনের জার্মান মিডফিল্ডার ফ্লোরিয়ান ভিরসকে পেতে আগ্রহী ছিলো ম্যানচেস্টার সিটি ও বায়ার্ন মিউনিখ। তবে খবর রটেছে, সিটি নয় বায়ার্নে যোগ দিতে যাচ্ছেন ভিরস।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা