খেলা

হার্ট অ্যাটাকে মারা গেছেন বাংলাদেশ–জিম্বাবুয়ে টেস্টের নিরাপত্তা কর্মকর্তা

ক্রীড়া প্রতিবেদক

সিলেটে বাংলাদেশ–জিম্বাবুয়ে টেস্টে নিরাপত্তার দায়িত্বে থাকা বিসিবির সিকিউরিটি কমিটির কর্মকর্তা ইকরাম চৌধুরী হার্ট অ্যাটাকের শিকার হয়ে মারা গেছেন। বম্ব ডিসপোজাল ইউনিটের হয়ে বুধবার (২৩ এপ্রিল) সকালে মাঠ পর্যবেক্ষণ করতে এসে অসুস্থ হয়ে পড়েন তিনি। এরপর তাকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন বিসিবির চিকিৎসকেরা।

স্থানীয় আল হারমাইন হাসপাতালে ভর্তি হওয়ার পর আবার হার্ট অ্যাটাক হয় তার। সিসিইউতে নিয়ে যাওয়ার পর অবস্থার আরো অবনতি হয়। এরপর তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকেরা। ইকরাম চৌধুরীর মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের চিফ সিকিউরিটি কো–অর্ডিনেটর আলী ওয়াশিকুজ্জামান।

১১ বছর ধরে বিসিবির সিকিউরিটি কমিটির সঙ্গে কাজ করেছেন ইকরাম। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ হলেই নিরাপত্তার দায়িত্বে থাকতেন তিনি। ৫০ বছর বয়সী ইকরামের মৃত্যুতে সিলেটের ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিকিউরিটি কো–অর্ডিনেটরের দায়িত্বে থাকা ইকরামের মৃত্যুতে শোক জানিয়েছে বিসিবি। শোকবার্তায় বলা হয়, ‘সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের সিকিউরিটি কো–অর্ডিনেটর ইকরাম চৌধুরীর মৃত্যুতে গভীরভাবে শোকাহত বিসিবি। সিলেট ক্রীড়া সংগঠক হিসেবে পরিচিত মুখ ছিলেন ইকরাম চৌধুরী। ২০১৪ সাল থেকে তিনি বিসিবির সিকিউরিটি কমিটির সঙ্গে কাজ করছিলেন। ইকরাম চৌধুরীর পরিবারের প্রতি শোক ও সহমর্মিতা জানাচ্ছে বিসিবি।’

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা