সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

স্পেনে বন্যায় ৫১ জনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক : স্পেনের ভেলেনসিয়া অঞ্চলে ভারী বৃষ্টি ও আকস্মিক বন্যায় অন্তত ৫১ জনের মৃত্যু হয়েছে।

বুধবার (৩০ অক্টোবর) স্থানীয় কর্তৃপক্ষ এ তথ্য নিশ্চিত করেছে।

এখনও পর্যন্ত বেশ কয়েকজন নিখোঁজ রয়েছে। তাদের খোঁজে উদ্ধার অভিযান চলছে। দেশটির বেশ কিছু অঞ্চলেই বজ্রপাত এবং ভারী বৃষ্টির কারণে আকস্মিক বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে।

দেশটির প্রেসিডেন্ট কার্লোস মাজোন বলেন, এখনই বন্যায় মৃতের সঠিক সংখ্যা উল্লেখ করা সম্ভব নয়।

স্পেনের আবহাওয়া অফিস জানায়, ভেলেনসিয়া অঞ্চলের চিভায় মঙ্গলবার মাত্র ৮ ঘণ্টায় ৪৯১ মিলিমিটারের মতো বৃষ্টিপাত রেকর্ড হয়েছে যা এক বছরের বৃষ্টিপাতের সমান।

সহায়তার জন্য রেডিও এবং টেলিভিশন স্টেশনে শত শত ফোনকল এসেছে। বন্যাকবলিত এলাকায় আটকা পড়েছেন এমন লোকজন বা প্রিয়জনদের উদ্ধারে সহায়তা চেয়ে লোকজন ফোন করেছেন। তবে কিছু এলাকায় পৌঁছানোর জন্য উদ্ধারকর্মীদের বেশ বেগ পেতে হয়েছে।

এদিকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত লেতুর পৌরসভায় নিখোঁজদের উদ্ধারে ড্রোন ব্যবহার করেছেন জরুরি বিভাগের কর্মীরা। স্পেনের জাতীয় টেলিভিশন স্টেশন টিভিইকে এ তথ্য জানিয়েছেন স্থানীয় কর্মকর্তা মিলাগ্রোস তোলোন। তিনি জানান, লোকজনকে উদ্ধার করাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ।

স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ভেলেনসিয়ায় অনেক মানুষ ট্রাক বা গাড়ি এমনকি বাড়ির ছাদে বা ব্রীজের ওপর দাঁড়িয়ে থেকেই রাত পার করেছেন। তারা দীর্ঘ সময় ধরে নিরাপদ স্থানে যাওয়ার অপেক্ষায় ছিলেন।

এদিকে ভেলেনসিয়া অঞ্চলে লাল সতর্কতা জারি করেছে স্পেনের জাতীয় আবহাওয়া সংস্থা এইমেত। এছাড়া আন্দালুসিয়া অঞ্চলে দ্বিতীয় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

ভেলেনসিয়া সিটি হল জানায়, বুধবার সব স্কুল এবং খেলাধুলার কার্যক্রম স্থগিত করা হয়েছে। এছাড়া বিভিন্ন শহরের পার্কগুলোও বন্ধ রাখা হয়েছে।

সামাজিক মাধ্যমে এক পোস্টে নিখোঁজদের প্রতি উদ্বেগ প্রকাশ করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। তিনি লোকজনকে স্থানীয় কর্তৃপক্ষের পরামর্শ মেনে চলার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তিনি এই মুহূর্তে অপ্রয়োজনীয় ঘোরাঘুরি থেকে বিরত থাকারও পরামর্শ দিয়েছেন।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা