সংগৃহীত
বিনোদন

স্ত্রীদের জিজ্ঞাসা করুন, প্রেম প্রসঙ্গে আমির খান

বিনোদন ডেস্ক

বলিউড হিরো আমির খান। ৬০ বছর পেরিয়ে এখনো আগের মতো রোম্যান্টিক তিনি। সম্প্রতি ছেলের অভিনীত সিনেমার ট্রেলার উদ্বোধনীতে এসে প্রেম নিয়ে খোলামেলা কথা বলেন বলিউডের এ খান। সেখানে প্রেম প্রসঙ্গে টেনে আনলেন নিজের দুই স্ত্রীর কথাও।

সম্প্রতি জুনায়েদ খান এবং খুশি কাপুর অভিনীত ‘লাভিয়াপা’ ছবির ট্রেলার প্রকাশ হয়েছে। সেই প্রদর্শনীর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমির খান।

আমিরের ছেলে জুনায়েদের একটি ভালোবাসার গল্পের মাধ্যমে ডেব্যু হলো। বছরের পর বছর রোম্যান্টিক সিনেমায় অভিনয় করার পর ওই ট্রেলার প্রকাশের অনুষ্ঠানে প্রেম নিয়ে খোলামেলা কথা বললেন আমির খান।

আমির খান বলেন, ‘আমি অনেক রোম্যান্টিক মানুষ। হয়তো এই কথাটি আপনার বোকা বোকা লাগবে। কিন্তু সত্যি আমি কতটা রোম্যান্টিক তা আপনি আমার দুই স্ত্রীর থেকে জেনে নিতে পারেন। শুধু ব্যক্তিগত জীবনে নয়, আমি রোম্যান্টিক সিনেমা দেখতে ভীষণ পছন্দ করি।’

আমির খান বলেন, ‘আপনি যত বয়স্ক হবেন তত আপনি জীবনকে, আপনার চারপাশের মানুষকে বুঝতে শিখবেন। আপনি কী কী ভুল করেছেন, আপনার মধ্যে কি ভুল ত্রুটি রয়েছে? সব কিছুই বুঝতে শিখবেন আপনি। আপনি বুঝতে পারবেন আপনার জীবনসঙ্গী সেই হতে পারবে যার সঙ্গে আপনি আপনার সারা জীবন নির্দ্বিধায় কাটিয়ে দিতে পারবেন।’

ভালোবেসে অভিনেত্রী রিনা দত্তর সঙ্গে প্রথমবার সংসার বাঁধেন আমির খান। ১৯৮৬ সালে কয়েক বন্ধুর সহযোগিতায় রেজিস্টার অফিসে বিয়ে সারেন রিনা ও আমির। তাদের দাম্পত্য জীবনে দুই সন্তান- জুনায়েদ ও ইরা। ২০০২ সালে এই দম্পতির বিবাহবিচ্ছেদ হয়।

রিনার সঙ্গে বিচ্ছেদের পর কিরণ রাওয়ের সঙ্গে আমিরের ঘনিষ্ঠতা বাড়তে থাকে। এই অভিনেতার ‘লগান’ সিনেমার সেটেই তাদের পরিচয় হয়। এক সময় বন্ধুত্ব থেকে প্রেম এবং ২০০৫ সালে এই জুটির বিয়ে হয়। এ সংসারে আজাদ রাও খান নামে একটি পুত্রসন্তান রয়েছে। ২০২১ সালের ৩ জুলাই যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন এই যুগল।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা