ছবি: আমার বাঙলা
সারাদেশ

সুষ্ঠু নির্বাচন ও গণতন্ত্র রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বিএনপি প্রার্থী আবদুল আউয়াল মিন্টুর

ফেনী, দাগনভূঞা (প্রতিনিধি)

দাগনভূঞায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ফেনী-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন অবনতির দিকে যাচ্ছে, যা সাধারণ মানুষের জানমাল ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় গণতন্ত্র রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া কোনো নির্বাচনই গ্রহণযোগ্য হতে পারে না। তাই একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করা এখন সময়ের দাবি। আসন্ন জাতীয় নির্বাচনকে সফল করতে রাজনৈতিক দলগুলোর পাশাপাশি নির্বাচন কমিশন, প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং গণমাধ্যমকে নিরপেক্ষ অবস্থানে থেকে দায়িত্ব পালন করতে হবে।

সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, গণমাধ্যম হচ্ছে জনগণের কণ্ঠস্বর। সমাজের অনিয়ম, অবিচার ও সত্য ঘটনা তুলে ধরার ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা অনস্বীকার্য। তিনি গণমাধ্যমকর্মীদের প্রতি আহ্বান জানান—কোনো ধরনের চাপ, প্রলোভন কিংবা ভয়ভীতির কাছে নতি স্বীকার না করে পেশাদারিত্ব ও নৈতিকতা বজায় রেখে নিরপেক্ষ ভূমিকা পালনের জন্য।

তিনি আরও বলেন, সাংবাদিকদের বস্তুনিষ্ঠ প্রতিবেদনের মাধ্যমেই জনগণ প্রকৃত তথ্য জানতে পারে এবং একই সঙ্গে গুজব ও বিভ্রান্তিকর তথ্য প্রতিরোধ করা সম্ভব হয়। দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে শান্তিপূর্ণ নির্বাচন ও গণতান্ত্রিক সংস্কৃতি প্রতিষ্ঠায় গণমাধ্যমের সক্রিয় ভূমিকার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

মতবিনিময় সভায় আবদুল আউয়াল মিন্টু আরও বলেন, রাজনৈতিক সহিংসতা ও বিভাজনের রাজনীতি পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও সৌহার্দ্যের মাধ্যমে নির্বাচনমুখী পরিবেশ গড়ে তুলতে হবে। শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনই পারে জনগণের আস্থা ফিরিয়ে আনতে এবং দেশকে স্থিতিশীলতার পথে এগিয়ে নিতে।

শেষে তিনি বলেন, দেশের স্বার্থে এবং ভবিষ্যৎ প্রজন্মের কথা বিবেচনা করে সবাইকে ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র, ভোটাধিকার ও ন্যায়বিচার প্রতিষ্ঠার সংগ্রামে অংশ নিতে হবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন ‘চলেন যুদ্ধে যাই’

আজ রোববার, সপ্তাহের প্রথম কার্যদিবস। অন্য কার্যদিবসের মতোই আরেকটি দিনের সূচনা...

লাফিয়ে বাড়ছে তেলের দাম

মধ্যপ্রাচ্যে বিরাজ করছে যুদ্ধ পরিস্থিতি। এই প্রেক্ষাপটে বিশ্ববাজারে জ্বালানি...

নোয়াখালীতে কিশোর অটোচালক হত্যা: র‍্যাবের জালে ৩ ঘাতক

নোয়াখালীর চাটখিলে কিশোর অটোরিকশাচালক মো. মাসুম ওরফে বাবু (১৪) হত্যাকাণ্ডের ঘট...

লন্ডনে কমনওয়েলথ বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী

লন্ডনে কমনওয়েলথ পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলি...

সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ

সংসদ নেতার সভাপতিত্বে সরকারি দলের সংসদীয় সভা আগামী ১১ মার্চ (বুধবার) সকাল ১১ট...

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘটনা মব নয়, নির্ধারিত ক্রাইম: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে ‘মব কালচার’ প্রবণ...

মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতে এখন পর্যন্ত চারজন বাংলাদেশি মারা গেছেন: প্রবাসীকল্যাণ মন্ত্রী

মধ্যপ্রাচ্যে সংঘাতে এ পর্যন্ত চার বাংলাদেশির মৃত্যুর তথ্য জানতে পেরেছি। তার ম...

প্রথম ধাপে ফ্যামিলি কার্ড পাচ্ছে ৩৭ হাজার ৫৬৭ পরিবার

প্রথম ধাপে ৩৭ হাজার ৫৬৭ জন নারী ফ্যামিলি কার্ড পেতে যাচ্ছেন বলে জানিয়েছেন সমা...

মোজতবা খামেনিকে অভিনন্দন জানালেন পুতিন

ইরানের নতুন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মোজতবা খামেনিকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়...

যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার

লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা বেল্লাল হোসেন মিশরীকে হত্যার মূল আসামি আরমানক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা