ছবি: সংগৃহীত
সারাদেশ

সুনামগঞ্জে এনসিপি নেতার বিরুদ্ধে বাজারে জমি দখল করে দেয়াল নির্মাণের অভিযোগ

সুনামগঞ্জ প্রতিনিধি

সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতার বিরুদ্ধে অন্যের দোকানের জমি দখল করে পাকা দেয়াল তুলে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ দখলের প্রতিবাদে ও ওই নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে ব্যবসায়ীরা মানববন্ধন করেছেন।

যাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি হলেন এনসিপির জেলা কমিটির প্রথম যুগ্ম সমন্বয়কারী ও চকবাজারসংলগ্ন এরোয়াখাই গ্রামের বাসিন্দা আতাউর রহমান ওরফে স্বপন। শুধু জমি দখল নয়, তাঁর বিরুদ্ধে বাজারের নৌকাঘাট দখল ও নৌকা চালানোর বিনিময়ে দৈনিক ভিত্তিতে এক ব্যক্তির কাছ থেকে চাঁদা নেওয়ার লিখিত অভিযোগ আছে।

চকবাজার এলাকার বাসিন্দা জুয়েল আহমদের অভিযোগ, চকবাজারে ‘জুয়েল ভেরাটিজ স্টোর’ নামে তাঁর একটি দোকান আছে। পাশেই তাঁর চাচার আরেকটি দোকান। এই দুই দোকানের পেছনে তাঁদের কিছু খালি জায়গা আছে। ওই খালি জায়গার পেছনে বিরোধপূর্ণ কিছু জমি কিনেছেন বলে সম্প্রতি বাজারে প্রচার করেন এনসিপি নেতা আতাউর রহমান। জমিটি দখলে নেওয়ার চেষ্টা করছিলেন তিনি।

জুয়েল আহমদের ভাষ্য, তাঁর অসুস্থ বাবা ও মাকে নিয়ে কয়েক দিন ধরে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ছিলেন। এ সুযোগে গত শনিবার রাতে আতাউর রহমান তাঁর লোকজনকে দিয়ে তাঁদের দোকানের পেছনের জায়গাসহ ওই জমিতে পাকা দেয়াল তুলে দখল করে নেন। তাঁরা যাতে দোকানের পেছনে না যেতে পারেন, সে জন্য জুয়েল আহমদ ও তাঁর চাচার ঘরের পেছন দিকে থাকা স্টিলের দরজা ও জানালা ওয়েলডিং মেশিন দিয়ে স্থায়ীভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

জুয়েল আহমদের ভাষ্য, তিনি খবর পেয়ে বাড়িতে এসে বিষয়টি বাজার কমিটির লোকজনকে জানান। গত সোমবার রাতে কমিটি বসে আতাউর রহমানকে জানিয়ে দেন মঙ্গলবার সকাল ১০টার মধ্যে এই দেয়াল তুলে নেওয়ার জন্য। আতাউর রাজি হলেও পরে তিনি আর দেয়াল তুলে নেননি। এরপর মঙ্গলবার বিকেলে বাজারে ব্যবসায়ীরা মানববন্ধন করেন।

বাজার কমিটির সহসভাপতি খোকন আহমদ বলেন, এই জমি জুয়েল আহমদের পরিবারের। বাজার কমিটি বসে আতাউর রহমানকে দেয়াল সরিয়ে নিতে বলেছেন, কিন্তু তিনি কথা দিয়েও কথা রাখেননি। আতাউর এভাবে জমি দখল করে অন্যায় করেছেন।

এরোয়াখাই গ্রামের বাসিন্দা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান বলেন, এটা পরিষ্কার দখল। এনসিপির নাম ভাঙিয়ে তিনি (আতাউর) এলাকায় নানাভাবে মানুষকে হয়রানি, দখল ও চাঁদাবাজি করছেন। কিছুদিন আগে বাজারে নৌকাঘাটও তাঁর লোকজনকে দিয়ে দখল করে নিয়েছেন।

এ ছাড়া দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা ফরিদ আহমদ নামের এক ব্যক্তি সম্প্রতি এনসিপির জেলা প্রধান সমন্বয়কারীর কাছে আতাউর রহমানের বিরুদ্ধে নৌকাঘাট দখল ও চাঁদাবাজির লিখিত অভিযোগ দিয়েছেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন আতাউর রহমান। তাঁর দাবি, আওয়ামী লীগের দোসররা তাঁর বিরুদ্ধে এসব মিথ্যা অভিযোগ করছে। তিনি বলেন, ‘বাজারে আমি কিছু জমি কিনেছি, কিন্তু দখল নেই। এখন কিছু লোক আমার নাম নিয়ে এসব দখলের চেষ্টা করছে। আমি এসবে নাই। যারা মানববন্ধন করেছে, তারাও আওয়ামী লীগের দোসর।’

নৌকার জন্য চাঁদাবাজির অভিযোগ প্রসঙ্গে আতাউর বলেন, ‘আমি কারও কাছে চাঁদা চাইনি বা কারও কাছ থেকে টাকা নিইনি। এলাকার লোকজন মসজিদের নামে নিয়েছে। তারাই নৌকা চালাচ্ছে।’

আতাউরের বিরুদ্ধে জমি দখল ও চাঁদাবাজির বিষয়ে এনসিপির জেলার প্রধান সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী বলেন, ‘আমরা তাঁর (আতাউর) বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সেটি কেন্দ্রে পাঠানো হয়েছে। স্থানীয়ভাবেও আমরা অভিযোগের বিষয়ে খোঁজ নিচ্ছি।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা