সারাদেশ

সুদের চাপে চিরকুট লিখে ব্যবসায়ীর আত্মহত্যা

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের জামালগঞ্জ সুদের মহাজনের চাপ সইতে না পেরে কানু সরকার নামে এক থাই ব্যবসায়ীর আত্মহত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকালে উপজেলার নতুনপাড়ার রবিন্দ্র ভৌমিকের ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে। মৃত কানু সরকার দিরাই উপজেলার সরমঙ্গল ইউপির হাসিমপুর গ্রামের প্রয়াত অমরচাঁদ সরকারের ছেলে।

আত্মহত্যার আগে একটি চিরকুট লিখে যান কানু সরকার। এতে তিনি লেখেন, ‘বড়া বড় (বরাবর) জামালগঞ্জ থানা অসি (ওসি) স্যার, আমি বিচার চাই, আমি কানু বাবু আপনার কাছে বিচার চাই। ৫৫ হাজার টাকা মাসুকের কাছ থেকে নিয়ে লাভসহ ৮০ হাজার টাকা দিয়েছি। তারপরেও মাসুক আমাকে হুমকি দেয় যে, টাকা না দিলে পিটিয়ে টাকা আদায় করিবে। এই ভয়ে আমি আমার জীবন ত্যাগ করিলাম। আজ তিনটার ভেতর টাকা না দিলে আমার বাসার মালামাল নিয়ে যাবে। এ বিষয়ে নিচতলার স্বপন জানে। আমি বিসার (বিচার) ছাই (চাই)। ইতি কানু বাবু। এই (আমার) মরার দায় মাসুক ও তার বউ।’

এ বিষয়ে কানু সরকারের স্ত্রী প্রতিমা তালুকদার একটি মামলা দায়ের করেছেন। ওই মামলার এজহারে তিনি উল্লেখ করেন, কানু সরকার দিরাই থেকে এসে জামালগঞ্জ নতুন পাড়ায় থাই গ্লাসের ব্যবসা করতেন। এতে অর্থ সংকট দেখা দিলে তেলিয়া গ্রামের আব্দুল জলিলের ছেলে মাসুকের কাছ থেকে ৫৫ হাজার টাকা সুদে নেন। নিয়মিত সুদ দেওয়ার পরেও দুই মাস বিভিন্ন সমস্যায় দিতে না পারায় আমার স্বামীকে বারবার হুমকি দেন। তিনি বলেন, বিকাল ৩টার মধ্যে সুদসহ সব টাকা না দিলে বাসার সব মালামাল নিয়ে যাবেন তিনি। আমি তখন আমার বাবার বাড়ি দিরাই ছিলাম। দিরাই থেকে মোবাইলের মাধ্যমে খবর পাই আমার স্বামী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

এ ব্যাপারে জামালগঞ্জ থানার ওসি সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। দোষীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

বাজারে ফের বাড়ল মাছ-মুরগি-ডিমের দাম

রাজধানীর বাজারগুলোতে গরুর মাংসের দাম অপরিবর্তিত থাকলেও চলতি সপ্তাহে আরও এক দফ...

ঝালকাঠিতে বাস-মাহিন্দ্রার সংঘর্ষে নিহত ২

ঝালকাঠির রাজাপুর যাত্রীবাহী বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে দুই যাত্রী নিহ...

শুক্রবার ঢাকায় বন্ধ যেসব মার্কেট

তীব্র যানজট পেরিয়ে গিয়ে যদি দেখতে পান সব দোকানপাট বন্ধ, তাহলে বিফলে যাবে সব ক...

এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, ক...

রাজধানীতে সবজির দাম বৃদ্ধি, কাঁচা মরিচ কেজি প্রায় ৪০০ টাকা

দেশজুড়ে টানা বর্ষণ ও বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতার প্রভাব পড়েছে রাজধানীর কাঁচাবাজ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা