সংগৃহীত ছবি
সারাদেশ

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

জেলা প্রতিনিধি : সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু হয়েছে। এসব ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের সীমান্তবাজার এলাকায় ও সকাল ১০টায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলো- সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দূর্গাপুর গ্রামের সাত্তার সরকারের ছেলে নজরুল ইসলাম (৩৫), রংপুর জেলার ঘোড়াঘাট গ্রামের মো. মুক্তার হোসেনের ছেলে মো. আশরাফুল (২৩) ও মোহাম্মদ আলীর ছেলে মো. রনি (২২)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকির হোসেন মন্ডল জানান, পাবনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী শ্যামলী পরিবহন উল্লাপাড়া উপজেলার বাকসাবাড়ি বাসস্ট্যান্ডে পৌঁছলে একটি ইজিবাইককে ধাক্কা দিলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি মোটরসাইকেল চালকে চাপা দেয়। এতে মোটরসাইকেল চালক নজরুল ইসলাম ঘটনাস্থলেই মারা। আর ইজিবাইকের ৩ যাত্রী গুরুতর আহত হয়। পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম জানান, সকালে বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়কের সীমান্তবাজার এলাকায় একটি মালবাহী ট্রাকের টায়ার পাংচার হয়। চালক ট্রাক থামিয়ে টায়ার পরিবর্তন করছিলেন। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা মালবাহী একটি পিকআপ পিছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক মো. আশরাফুল ইসলাম ও হেলপার মোহাম্মদ আলী নিহত হন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঁচামরিচ ৪০০, লাগামহীন সবজির দাম

নরসিংদীর মনোহরদীর বিভিন্ন (মনোহরদী, চালাকচর, শেখের বাজার, হাতির দিয়া) বাজারে...

অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সমর্থন কমেছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিষয়ক পদক্ষেপ নিয়ে দেশটিতে অসন্ত...

পানিশূন্য গাজীখালী, বাড়ছে দুর্ভোগ

ভরা বর্ষা মৌসুমে যেখানে নদী থাকার কথা ছিল পানিতে থইথই, সেখানে বাস্তব চিত্র সম...

পিরোজপুরে মাদ্রাসা সভাপতির বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ

খানাকুনিয়ারী পি.ই.আর.সি ফাজিল মাদ্রাসার চতুর্থ শ্রেণীর কর্মচারী ও পশ্চিম কদম...

জুলাই গণঅভ্যুত্থয়ের কৃতিত্ব একার নয়: রিজভী

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয় বলে মন্তব্য করেছেন ব...

১ বছরের মধ্যে জুলাই হত্যা মামলার বিচার হবে: চিফ প্রসিকিউটর

জুলাই গণঅভ্যুত্থান সংশ্লিষ্ট চলমান মামলাগুলো আগামী এক বছরের মধ্যে নিষ্পত্তির...

শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য কোনো গণমাধ্যম প্রচার করলে...

কারাগারে কুমির রাখার পরিকল্পনা স্থগিত করল ইসরায়েলি আদালত

ইসরায়েলের একটি আদালত জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভিরের কেৎসিওত কারাগ...

সেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ করলেন এক যুবক

নেত্রকোনার মদন উপজেলায় হিন্দু ধর্মাবলম্বী এক যুবক স্বেচ্ছায় ইসলাম ধর্ম গ্রহণ...

সংবিধানে গ্রহণযোগ্য একটা সংশোধনী আনতে চাই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধানে জনপ্রত্যাশা ধারণ করে একটি গ্রহণযোগ্য সংশোধনী আনতে চান বলে জানিয়েছেন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা