ডিবি কার্যালয়ের গেটে অপেক্ষমান শহিদ খানের ছোট বোন কনা। ছবি : সংগৃহীত
অপরাধ

সাবেক সচিব শহীদ খান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর শাহবাগ থানার একটি মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

সোমবার (৮ সেপ্টম্বর) ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক খুদে বার্তা এই তথ্য জানানো হয়।

আবু আলম মোহাম্মদ শহীদ খানকে তার পরীবাগের বাসা থেকে সোমবার ভোর রাতে গ্রেফতার করে ডিবি পুলিশ। তাকে আটক করে মিন্টু রোডের ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বলে তার পরিবারসূত্রে জানা গেছে।

ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের খুদে বার্তায় বলা হয়, শহীদ খান ও ঝটিকা মিছিলে অংশ নেওয়া পাঁচজনসহ মোট ছয়জনকে গ্রেপ্তার করেছে ডিবি।

ডিএমপি বলছে, রাজধানীতে ঝটিকা মিছিল করে নাশকতার চেষ্টা ও জনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এই অভিযান চালানো হয়।

এদিকে আবু আলম মোহাম্মদ শহিদ খানের ছোট বোন কনা আমার বাঙলা-কে জানিয়েছেন, আবু আলম মো. শহিদ খান ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপের সমস্যায় ভুগছেন। তাই তিনি প্রয়োজনীয় ওষুধ নিয়ে সকাল থেকেই ডিবি কার্যালয়ের গেটে অপেক্ষা করছেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত তাকে দেখা করতে দেওয়া হয়নি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা