অপরাধ

সাবেক সচিব আবু আলমকে গ্রেপ্তারের বিষয়ে যা জানাল ডিএমপি

নিজস্ব প্রতিবেদক

শাহবাগ থানার মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনসহ মোট ৬ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (৮ সেপ্টেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান তাদের গ্রেপ্তারের বিষয়গুলি জানান।

গ্রেপ্তাররা হলেন—নিষিদ্ধ ছাত্রলীগের ঢাকা মহানগর উত্তরের সাবেক সহ-সভাপতি মো. মেহেদী হাসান (৩৪), লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ থানার যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন (৪৬), হাতিরঝিল থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি আলমারা চৌধুরী রিতা (৫৪), মহানগর উত্তর ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মো. মাকবুল হোসেন (৩৭), কলাবাগান থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মো. মাসুদ করিম (৬৩) ও সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান (৭১)।

গোয়েন্দা পুলিশের সূত্রের বরাত দিয়ে ডিসি তালেবুর রহমান জানান, গতকাল রাতে রাজধানীর মিরপুর বেনারসি পল্লী এলাকায় অভিযান পরিচালনা করে মেহেদী হাসানকে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে একই রাতে শাহবাগ থানার এনেস্কো টাওয়ার এলাকায় অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেনকে ও মালিবাগ এলাকা থেকে আলমারা চৌধুরী রিতাকে ও ধারাবাহিক অভিযানে মাকবুল হোসেনকে গ্রেপ্তার করা হয়।

এ ছাড়া রাজধানীর কাফরুল এলাকায় অভিযান পরিচালনা করে মাসুদ করিমকে গ্রেপ্তার করা হয়। গতকাল দিবাগত রাতে ইস্কাটন এলাকা থেকে আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সবার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিলেন বলে জানান ডিসি তালেবুর রহমান।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

যুক্তরাষ্ট্র ও তুরস্কের উদ্দেশে ঢাকা ত্যাগ পররাষ্ট্রমন্ত্রীর

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদে বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়...

ভোটের কালি মোচনের আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছি: প্রধানমন্ত্রী

জনগণের রায়ে বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোচনের আগেই বিএনপি তাদের...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

ইরানে জরুরি সহায়তা দেওয়ার ঘোষণা চীনের

যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সামরিক অভিযানে ক্ষতিগ্রস্ত ইরানে ২ লাখ ডলারের জরুরি মা...

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ ম...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

ইফতারে শরীর চাঙা রাখবে তরমুজের শরবত

এই গরমে শরীরকে সতেজ ও প্রাণবন্ত রাখতে তরমুজ খুবই উপকারী। সব ধরনের ভিটামিন, মি...

ঈদের আগে-পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে: ডিএমপি কমিশনার

যানজট কমাতে ঈদের আগে ও পরে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা