সারাদেশ

সাত দফা দাবী বাস্তবায়নে নীলফামারীতে ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান

নীলফামারী প্রতিনিধি

সাত দফা দাবী বাস্তবায়নে নীলফামারীতে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি সদর উপজেলা শাখা।

মঙ্গলবার (০৪ মার্চ) দুপুরে সংগঠনের জেলা সহ-সভাপতি সৈয়দ রাকিব হাসান মিশুক ও সাধারণ সম্পাদক হারুন অর রশিদের নেতৃত্বে সংগঠনের নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুল ইসলামকে স্মারকলিপি প্রদান করেন। এ সময় সংগঠনের সদস্য অকছেদ আলী, বাবু উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, জিগজাগ ভাটায় কোন প্রকার হয়রানী বা মোবাইল কোর্ট করা যাবে না, ইটভাটা বন্ধ করতে হলে সরকারী ভাবে আর্থিক ক্ষতিপূরণ দিয়ে বন্ধ করতে হবে, মাটি কাটার জন্য ডিসির প্রত্যয়ন নেয়ার বিধান বাতিল, ইটভাটাকে শিল্প হিসেবে ঘোষণা, দীর্ঘ মেয়াদী পূর্নাঙ্গ নীতিমালা প্রনয়ন করতে হবে।

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি জেলা সহ-সভাপতি সৈয়দ রাকিব হাসান মিশুক জানান, প্রায় দেড় হাজার শ্রমিক জীবিকা নির্বাহ করে এই ইটভাটাগুলোতে। ৪০ বছর ধরে চলে আসছে এসব ভাটা। কাষ্টমস ভ্যাট, জমির খাজনা, বিএসটিআই, ফায়ার সার্ভিস লাইসেন্স, শ্রম অধিদপ্তরের লাইসেন্স, ট্রেড লাইসেন্স বাবদ প্রতি বছর প্রায় ২০ লাখ টাকা রাজস্ব দিয়ে আসছে মালিকরা। এছাড়া ইটভাটা পরিচালনায় অন্যান্য খাতের জন্য ব্যাংক ঋণ রয়েছে। এসব ভাটা বন্ধ করলে চরম বিপাকের মধ্যে পড়বে মালিক শ্রমিকরা।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

রাইডশেয়ারিং থেকে সিএনজি বাদ, প্রভাব নিয়ে উদ্বেগ

দেশে প্রায় এক দশক ধরে চালু থাকা অ্যাপভিত্তিক রাইডশেয়ারিং সেবার আওতা থেকে সিএন...

ফুডপ্যান্ডার ‘প্রো-উইক’ -এ প্যান্ডাপ্রো গ্রাহকদের জন্য ৫৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় 

গ্রাহকদের জন্য বিশেষ ছাড় নিয়ে এসেছে দেশের শীর্ষস্থানীয় অনলাইন ফুড ও গ্রোসারি...

বড় পর্দায় বিনামূল্যে ‘দেলুপি’

ঢাকার দর্শকদের জন্য এবার বিনামূল্যে প্রদর্শিত হতে যাচ্ছে নির্মাতা মোহাম্মদ তা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

ঈশ্বরদীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী ছাত্রলীগের এক নেতাক...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

নেতানিয়াহুর আগমনে ওয়াশিংটনে প্রতিবাদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা