সারাদেশ

সাতক্ষীরায় বিজিবির অভিযানে আট লাখ টাকার মালামাল আটক

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরায় বিজিবি সদস্যরা পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ প্রায় আট লাখ টাকার ভারতীয় মালামাল আটক করেছে। সোমবার রাতে সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের আওতাধীন পদ্মশাখরা, ভোমরা, বৈকারী, কালিয়ানী, কাকডাঙ্গা, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্প ও মাদরা বিওপির সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী এসব অভিযান পরিচালনা করা হয়।

বিজিবি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিজিবি সদস্যরা সাতক্ষীরা সদর থানার লক্ষীদাড়ী সীমান্ত এলাকা থেকে ১০ বোতল ভারতীয় মদ, কাকডাঙ্গা বিওপির সদস্যরা কলারোয়ার গেড়াখালী থেকে ৩০ বোতল ভারতীয় মদ, মাদরা বিওপির সদস্যরা চান্দা মাঠ থেকে ২০ বোতল ভারতীয় মদ আটক করে।

এছাড়া পদ্মশাখরা বিওপির বিশেষ আভিযানিক দল সদর থানার দাসপাড়া ইটের রাস্তা ও বটতলা নামক স্থান হতে ৩৯ হাজার টাকার ভারতীয় শাড়ী, বৈকারী বিওপির সদস্যরা ছয়ঘরিয়া কালিয়ানী নামক স্থান হতে ৫২ হাজার ৫০০ টাকার ভারতীয় ওষুধ, কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক ছয়ঘরিয়া পাকা রাস্তা হতে এক লাখ ৪০ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে।

অপরদিকে, কাকডাঙ্গা বিওপির পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল কলারোয়ার কেড়াগাছি ও গেড়াখালী হতে দুই লাখ ১৮ হাজার টাকার ভারতীয় শাড়ী ও ওষুধ, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল গোবিন্দকাঠি পাকা রাস্তা হতে ১৩ হাজার ৮০০ টাকার ভারতীয় চিনি এবং মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়ার চান্দা মাঠ হতে ২ লাখ ৪৫ হাজার টাকা মূল্যের ভারতীয় ওষুধ আটক করে।

পৃথক এসব অভিযানে ৭ লাখ ৯৮ হাজার ৩০০টাকা মূল্যের বিভন্ন চোরাচালানী মালামাল আটক করা হয়। সাতক্ষীরাস্থ বিজিবি ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লে, কর্ণেল আরিফুল হক কর্তৃক স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে বলা হয়, চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় তা জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হওয়ার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা