সংগৃহিত
খেলা

সাকিবের সাথে বসছে তদন্ত কমিটি

ক্রীড়া ডেস্ক: ওয়ানডে বিশ্বকাপে ব্যর্থতার পরে তিন সদস্যের তদন্ত কমিটি করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই তদন্তের লম্বা সময় পার হয়েছে। অনেকের সঙ্গেই আলাপ হয়েছে। তবে বিশ্বকাপে বাংলাদেশের অধিনায়ক সাকিব আল হাসানের সঙ্গে এখনো বসেনি তদন্ত কমিটি। সবকিছু ঠিক থাকলে সোমবারই তদন্ত কমিটির মুখোমুখি হওয়ার কথা সাকিবের।

ইতোমধ্যে তিন সদস্যের তদন্ত কমিটি সকালে সিলেটে পৌঁছেছেন। ধারণা করা হচ্ছে তামিম ইকবালের সঙ্গেও বসবেন তদন্ত কমিটি। এর আগে গতকাল সাকিবের সঙ্গে বৈঠকের বিষয়ে নিশ্চিত করেছিলেন তদন্ত কমিটির সদস্য এবং ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খান।

আকরাম জানিয়েছিলেন, সাকিব-তামিমের সঙ্গে বৈঠকের পরেই রিপোর্ট তৈরির কাজে হাত দেবেন তারা, '৯০ ভাগ কাজ মাসখানেক আগেই হয়ে গেছে। এরপর নিউজিল্যান্ড সফর ছিল, এখন বিপিএল চলছে। ২-১ জনের সাথে এখনও বসতে পারিনি। নির্বাচন নিয়ে অধিনায়কও ব্যস্ত ছিল। কাল তাদের সঙ্গে বসে মোটামুটি রিপোর্ট দিয়ে দেবো। বিশ্বকাপ পারফরম্যান্স বিশ্লেষণ করে ইতিবাচক ও নেতিবাচক দিক। এরপর যত তাড়াতাড়ি সম্ভব বোর্ডকে দিয়ে দেবো। সাকিব ছাড়াও আরও ২-১ জন বাকি আছে।’

আকরাম জানালেন বোর্ড সভায় নির্ধারিত হবে তদন্তের রিপোর্ট, ‘আমাদের শুধু বিশ্বকাপের পারফরম্যান্স এনালাইসিস করতে দিয়েছে। কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ। সেটাই আমরা দেবো। যেসব নেতিবাচক দিল ছিল তা যেন ভবিষ্যতে না হয়। ইতিবাচক দিকগুলোও বলব। এরপর বোর্ড সিদ্ধান্ত দেবে কীভাবে আমরা এগোবো।’

বিশ্বকাপের যোগ্যতা অর্জনের মঞ্চ আইসিসি ওয়ানডে সুপার লিগে শীর্ষ তিনে থেকে শেষ করেছিল বাংলাদেশ। অভিজ্ঞ আর তারুণ্যের মিশেলে ভারসাম্যপূর্ণ এক দল নিয়ে ভারতের মাটিতে পা রেখেছিল বাংলাদেশ। শক্তিমত্তার বিচারে অন্য যেকোনো সময়ের চেয়ে এই দলটাকে এগিয়ে রেখেছিলেন অনেকেই। অথচ প্রত্যাশার সিকিভাগও পূরণ করতে পারেননি সাকিবরা।

টানা ৬ হারে চোখে সর্ষে ফুল দেখছিলেন সাকিব-মুশফিকরা। এর মধ্যে নেদারল্যান্ডসের বিপক্ষে হারের পর বেশ সমালোচনা হয়েছে দল নিয়ে। সবমিলিয়ে ৯ ম্যাচে ২ জয়ের বিপরীতে ৭ হারে আটে থেকে আসর শেষ করে বাংলাদেশ। স্বান্তনার কথা, বিশ্বকাপে সেরা আটে থাকায় অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফির যোগ্যতা অর্জন করতে পেরেছে টাইগাররা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা