সংগৃহীত
খেলা

সংকটাপন্ন তামিম ইকবাল লাইফ সাপোর্টে

ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেটার তামিম ইকবালের অবস্থা খুবই সংকটাপন্ন। আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে তাকে। ডাক্তাররাও তার বিষয়ে কোনো কিছু আপাতত বলতে পারছেন না। বলছেন শুধু, ‘আল্লাহ ভরসা।’

সাভারের বিকেএসপিতে প্রিমিয়ার লিগের খেলা চলাকালেই হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে পড়েন তামিম ইকবাল। ধারণা করা হচ্ছে হার্ট অ্যাটাক করেছেন তিনি। হেলিকপ্টারে এভারকেয়ার হাসপাতালে আনার চেষ্টা করেও পারা যায়নি। ফলে দ্রুত স্থানীয় কেপিজে হাসপাতালে নেওয়া হয় তামিমকে। তার সঙ্গে এখন হাসপাতালে রয়েছেন বড় ভাই নাফিস ইকবাল ও মোহামেডান কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু।

টিটু বলেন, ‘তামিমকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। ডাক্তাররা কোনো নিশ্চয়তা দিতে পারছেন না। তারা শুধু বলছেন, আল্লাহ ভরসা। আল্লাহ যদি ফিরিয়ে দেন, তাহলে হয়তো ফিরবেন।’

ঢাকা প্রিমিয়ার লিগে আজ সোমবার (২৪ মার্চ) মাঠে গড়ানোর কথা অষ্টম রাউন্ডের খেলা। বিকেএসপির ৩ নম্বর মাঠে মুখোমুখি মোহামডোন ও শাইনপুকুর। টস করতে নামলেন মোহামেডান অধিনায়ক তামিম ইকবাল। টস করে ড্রেসিং রুমে ফিরেই বললেন, আমার অস্বস্তি লাগছে। এরপরই মুহূর্তের মধ্যেই অবস্থা খারাপ হতে থাকে।

তামিমের অবস্থা দেখে সবাই ধরে নিয়েছে, হয়তো হার্ট অ্যাটাক করেছেন তিনি। দ্রুত হেলিকপ্টার আনা হয় এভারকেয়ার হসপিটালে আনার লক্ষ্যে। সব ঠিকঠাক করে হেলিকপ্টারে ওঠার আগ মুহূর্তে আবারো লুটিয়ে পড়েন তিনি।

মোহামেডান কর্মকর্তা তারিকুল ইসলাম টিটু বলেন, তামিমের অবস্থা খুবই ক্রিটিক্যাল। সম্ভবত হার্ট অ্যাটাক করেছে। স্থানীয় কেপিজে হাসপাতালে আনা হয়েছে। সবার দোয়া চাই।’

মোহামেডান এবং বিসিবির শীর্ষ কর্মকর্তা মাহবুব আনাম বলেন, ‘তামিমের অবস্থা খুবই সঙ্কটাপন্ন। তার বুকে ব্যথা হওয়ার সঙ্গে সঙ্গে হেলিকপ্টার আনা হয় এবং তাকে এভারকেয়ার হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়। হেলিকপ্টারে তোলার আগ মুহূর্তে আবারও কলাপ্স করে। এ কারণে তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়।’

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেলেন ডা. শফিকুর রহমান

আনুষ্ঠানিকভাবে ত্রয়োদশ জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হিসেবে স্বীকৃতি পেয়েছেন ঢ...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা