সংগৃহীত
সারাদেশ

শৈলকুপায় সাংবাদিকের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

এস.এম রবি, স্পেশাল করেসপন্ডেন্ট

ঝিনাইদহের শৈলকুপায় সিনিয়র সাংবাদিক শিহাব মল্লিকের বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এসময় হামলাকারীরা বসতবাড়ি ভাঙচুর করে, ওই সাংবাদিককে হত্যার হুমকি দিয়েছে বলেও অভিযোগ উঠেছে।

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় শৈলকুপা পৌরসভার বাজারপাড়া এলাকায় হামলার ওই ঘটনায় শৈলকুপা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শিহাব মল্লিক দৈনিক ইনকিলাব পত্রিকার শৈলকুপা উপজেলা প্রতিনিধি ও শৈলকুপা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক।

হামলাকারীরা হলেন- একই এলাকার শামসুল আলম, তার স্ত্রী মালা খাতুন, ছেলে সজিব ও সাকিবসহ অজ্ঞাত আরো চার থেকে পাঁচ জন।

সাংবাদিক শিহাব মল্লিক বলেন, ‘আমার প্রতিবেশি শামসুল আলমের ছেলে সাকিব (১৭) গত ২ জানুয়ারি বৃহস্পতিবার মাগুরা জেলার সপ্তম শ্রেণিতে পড়ুয়া এক মেয়েকে বিয়ের উদ্দেশ্যে তুলে নিয়ে কুষ্টিয়া জেলার কুমারখালি উপজেলার মুলগ্রামে একটি বাড়িতে নিয়ে রাখে। বিষয়টি জানাজানি হলে শুক্রবার বিকালে ওই মেয়ের আত্মীয়স্বজন এবং ছেলের পরিবারের পক্ষে সাবেক পৌর কাউন্সিলর আব্দুল হান্নানের নেতৃত্বে কুমারখালীর মূলগ্রামে গণ্যমান্য ব্যক্তিরা সালিশ-মিমাংসার মাধ্যমে দুজনকেই অভিভাবকদের কাছে বুঝিয়ে দেন।’

তিনি বলেন, ‘মিমাংসার ঘটনার সঙ্গে আমি বা আমার পরিবারের কেউ জড়িত নই এবং এই বিষয়ে আমি কোনো মন্তব্যও করিনি। অথচ মেয়েটির পরিবার আমার আত্মীয় হওয়ায় প্রতিবেশী শামসুলের পরিবার বাসায় ফিরে সন্ধ্যা ৬টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমার বাড়িতে হামলা চালিয়ে বসতবাড়ি ভাঙচুর করে। এসময় বাসায় থাকা আমার স্ত্রী ও দুই কন্যা সন্তানকে রাম’দা দিয়ে হত্যার উদ্দেশ্যে কুপাতে গেলে তারা পাশের কক্ষে আশ্রয় নিয়ে চিৎকার, চেঁচামেচি করলে স্থানীয়রা জড়ো হলে হামলাকারীরা হত্যা করার হুমকি দিয়ে চলে যায়।’

ওই সাংবাদিকের স্ত্রী মর্জিনা খাতুন বলেন, ‘সন্ধ্যার দিকে আমিসহ দুই কন্যা সন্তান বাড়িতে ছিলাম। হঠাৎ বাড়িঘরে অতর্কিত হামলা চালিয়ে তারা ভাঙচুর করে। তারা আমার স্বামীকে ও পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে।’

এ বিষয়ে অভিযুক্ত শামসুল ইসলামের বক্তব্য জানতে গেলে তাদের পরিবারের কোনো সদস্যকে বাড়িতে পাওয়া যায়নি।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছিল। এ ঘটনায় অভিযোগ পেয়েছি। অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এদিকে এ ঘটনায় ঝিনাইদহ জেলা-উপজেলায় কর্মরত সাংবাদিক, বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি করেছেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষায় সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

সরকার নাগরিকের বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষার বিষয়ে অত্যন্ত সচেতন রয়েছে...

সৎ সাহস থাকলে দেশে ফিরে আসুন : সমাজকল্যাণমন্ত্রী

সৎ সাহস থাকলে বিদেশে বসে আস্ফালন না করে আওয়ামী লীগ নেতাদের দেশে ফিরে আইন-আদা...

জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে অংশ নিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা