সংগৃহিত
লাইফস্টাইল

শিশুর খিটখিটে স্বভাব দূর করার উপায়

লাইফস্টাইল ডেস্ক: শিশুরা বড়দের মতো নয়, তাদের মন-মেজাজ বোঝা মুশকিল। তারা একটুতেই রেগে যায় আবার পরক্ষণেই হেসে উঠে। কিছু শিশু আছে যাদের মেজাজ বেশিরভাগ সময়েই খিটখিটে থাকে। তারা সারক্ষণই মা-বাবাকে জ্বালাতন করতে থাকে। কিন্তু কী করলে তাদের মেজাজ ভালো হবে, তাও মা-বাবা বুঝতে পারেন না। এ ধরনের শিশুর কারণে বিরক্ত হয়ে অনেক সময় বড়রা ধৈর্য হারিয়ে ফেলেন।

শিশুর খিটখিটে স্বভাব দূর করার জন্য সচেষ্ট হতে হবে। তাদের চাওয়া মাত্রই সবকিছু দিয়ে দেওয়া যাবে না। যেকোনো কাজের প্রতি তাদের আগ্রহ বাড়ানোর জন্য আপনাকে চেষ্টা করতে হবে।

শিশুর সমস্যা বুঝে সমাধান করা জরুরি। নয়তো এভাবে সে বড় হতে থাকলে একটা সময় সবার সঙ্গেই সম্পর্ক খারাপ হতে থাকবে।

চলুন জেনে নেয়া যাক শিশুর খিটখিটে স্বভাব দূর করার উপায়-

১) শিশুর সঙ্গে কথা বলুন

শিশুর সঙ্গে আপনার যোগাযোগ বাড়াতে হবে। অর্থাৎ সময় নিয়ে কথা বলতে হবে। তার সঙ্গে মন খুলে কথা বলুন। তার বিক্ষিপ্ততার কারণ জানার চেষ্টা করুন। অনেক সময় এমন হয় যে শিশুরা কোনো বিষয়ে হতাশ হয়ে গেলে ধৈর্য হারিয়ে ফেলে। তখন তারা অল্পতেই রেগে যায় বা মেজাজ হারিয়ে ফেলে। তাই তাদের সমস্যা আগে জেনে নিন, তারপর তার সমাধানে মন দিন।

২) শিশুর সঙ্গে খেলা করুন

শিশুর সঙ্গে বিভিন্ন খেলার অভ্যাস করতে পারেন। তার জন্য আপনার দিনের কিছুটা সময় বরাদ্দ রাখুন। শিশুর মনোযোগ বা একাগ্রতা বাড়াতে তার সঙ্গে ছোট ছোট খেলা খেলতে পারেন। এক্ষেত্রে পাজেল একটি দুর্দান্ত উপকরণ হতে পারে। পাশাপাশি বেছে নিতে পারেন এ জাতীয় অন্যসব খেলাও।

৩) শিশুকে বুঝতে চেষ্টা করুন

শিশুকে বোঝার চেষ্টা করুন। সে কী চায়, সেদিকে খেয়াল করুন। তার খাওয়া এবং ঘুমের দিকে নজর দিন। অনেক সময় শিশুর শারীরিক অসুস্থতাও তার ধৈর্যহীনতার কারণ হতে পারে। তাই শিশুর শারীরিক ও মানসিক সুস্থতার দিকে খেয়াল করুন। এতে তার খিটখিটে স্বভাব দূর করা সহজ হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

'বাংলাদেশি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন'

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী নাগরিকত্ব সংশোধনী আইন (স...

হাম উপসর্গে শিশুর মৃত্যু আরও ৩

দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা