সংগৃহিত
আন্তর্জাতিক

শিশুদের নামে গাছ লাগাবে সৌদির হাসপাতাল

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের দাম্মামের মাতৃ ও শিশু হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি শিশুর নামে এখন থেকে একটি করে গাছ লাগানো হবে। এ নিয়ে ‘নেট জিরো’ নামের একটি জলবায়ু বিষয়ক প্রতিষ্ঠানের সঙ্গে হাসপাতালটির সমঝোতা স্মারক সই হয়েছে।

শুক্রবার (৩ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম গালফ নিউজ।

সৌদির জাতীয় ও আঞ্চলিক পরিবেশ রক্ষায় এবং পরিবেশগত স্বাস্থ্য শক্তিশালী করার অংশ হিসেবে এমন উদ্যোগ নেওয়া হয়েছে।

হাসাপাতালটির অপারেশন প্রধান সাদ আল দোসারি বলেছেন, “এই স্মারকে সদ্য জন্ম নেওয়া ছাড়াও ডায়বেটিস, হার্টের সমস্যা এবং রক্তজনিত সমস্যায় ভোগা শিশুদের জন্য একটি করে গাছ লাগানোর কথা বলা হয়েছে।”

তিনি জানিয়েছেন, শিশুদের তালিকা এবং কার নামে কোথায় গাছ লাগানো হয়েছে সেই জায়গাটির একটি তালিকা তাদের দেওয়া হবে।

এতে করে বড় হয়ে শিশুরা চাইলে দেখতে পারবে তাদের নামে কোথায় গাছ লাগানো হয়েছে।

সৌদি আরবে গত কয়েক বছর ধরেই পরিবেশের বিষয়টিকে বেশ গুরুত্ব দেওয়া হচ্ছে। এর অংশ হিসেবে এ ধরনের বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এদিকে বিশ্বের অন্যান্য দেশের মতো এ বছর সৌদি আরবও প্রাকৃতিক বিপর্যয়ের মুখে পড়েছে। গত কয়েকদিন ধরে দেশটিতে ব্যাপক বৃষ্টিপাত হচ্ছে। এতে করে অনেক জায়গায় পানি জমে বন্যার সৃষ্টি হয়েছে।

সৌদি ছাড়া মধ্যপ্রাচ্যের আরেক দেশ আরব আমিরাতেও একই ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে। সেখানেও সাধারণের চেয়ে বেশি বৃষ্টিপাত হচ্ছে। সূত্র: গালফ নিউজ

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা