জাতীয়

শিগগির বাংলাদেশ–পাকিস্তান সরাসরি ফ্লাইট শুরু

নিজস্ব প্রতিবেদক

খুব শিগগিরই পাকিস্তানের সঙ্গে ভারতের সরাসরি ফ্লাইট চালু হতে যাচ্ছে। পাকিস্তানে নিযুক্ত বাংলাদেশি হাইকমিশনার মোহাম্মদ ইকবাল হোসেন এ তথ্য জানিয়েছেন বলে দ্য ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

পাকিস্তানের সংবাদমাধ্যম ডন জানিয়েছে, মঙ্গলবার (২৮ জানুয়ারি) ইসলামাবাদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (আইসিসিআই) সভাপতি নাসির মনসুর কোরেশির সঙ্গে বৈঠক করেন মোহাম্মদ ইকবাল হোসেন। সে সময় তিনি বলেন, আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট শুরু হতে পারে।

মোহাম্মদ ইকবাল হোসেন আরো বলেন, বাংলাদেশ–পাকিস্তান সরাসরি ফ্লাইট চালু হলে দুই দেশের মধ্যে সংযোগ বাড়বে এবং দুই দেশেরই অর্থনৈতিক ও সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী হবে।

ঢাকা, করাচি ও লাহোরের মধ্যে কার্গো ফ্লাইটও শিগগিরই চালু হবে বলে জানান মোহাম্মদ ইকবাল হোসেন। তিনি বলেন, কার্গো ফ্লাইট চালু হলে দুই দেশের বাণিজ্য ও ব্যবসায়িক বিনিময় আরো সহজ হবে।

এ সময় তিনি অনলাইনে ভিসা প্রক্রিয়া সহজ করার আহ্বান জানান। বাংলাদেশি এই কূটনীতিক বলেন, দুই দেশের ব্যবসায়িক অংশীদারত্ব জোরদার করতে অনলাইন ভিসা প্রক্রিয়া সহজ করতে হবে। উভয় দেশের ব্যবসায়ীদের জন্য সমৃদ্ধির লক্ষ্যে যৌথ উদ্যোগে স্বাক্ষর করার ব্যাপক সুযোগ রয়েছে, যা বাণিজ্য ও বিনিয়োগের বিশাল সম্ভাবনা তুলে ধরে।

ইসলামাবাদ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি নাসির মনসুর কোরেশি জানান, তিনি সম্ভাব্য বিনিয়োগকারীদের একটি প্রতিনিধিদল নিয়ে যত দ্রুত সম্ভব ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) এবং অন্যান্য সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করার লক্ষ্যে বাংলাদেশ সফর করতে চান।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা