জাতীয়

মমতাজ কোথায় জানেন না তার স্বামীও

নিজস্ব প্রতিবেদক

মমতাজ বেগম সংগীতশিল্পী হিসেবে বেশি পরিচিত ছিলেন। গত দুই দশক ধরে নানাভাবে আলোচনায় আসেন তিনি। ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত মহিলা আসনের এমপি হন।

২০১৮ সালে নৌকার মনোনয়নে মানিকগঞ্জ-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। সবশেষ ২০২৪ সালে নৌকার মনোনয়ন পান। কিন্তু, স্বতন্ত্র প্রার্থীর কাছে হেরে যান মমতাজ।

এর পর আওয়ামী লীগের রাজনীতিতে বেশ কোণঠাসা হয়ে পড়েন তিনি। জানা যায়, তার নির্বাচনী এলাকা সিংগাইরে যাওয়া একেবারেই ছেড়ে দেন তিনি।

এ অবস্থার মধ্যেই পতন ঘটে শেখ হাসিনার। আর এর পর থেকে প্রায় নিখোঁজ হয়ে যান মমতাজ বেগম। কোথায় হদিস মেলেনি তার। এমনকি তার তৃতীয় স্বামীও জানেন না তিনি এখন কোথায় আছেন।

গত ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের আগেই সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সপরিবারে সিংগাপুরে পাড়ি জমিয়েছেন বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। তার বিরুদ্ধে মানিকগঞ্জের আদালত ও সদর থানায় চারটি মামলা রয়েছে। এ ছাড়া দুর্নীতির অভিযোগে দুদকের মামলায় তার ও পরিবারের ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

শুধু জাহিদ মালেক নন, মানিকগঞ্জের সাবেক আরো চার সংসদ-সদস্য এবং প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের ১১টি বাড়িও পরিত্যক্ত। তাদের অনেকের বিরুদ্ধে দুর্নীতি, হত্যা, নাশকতা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে।

মানিকগঞ্জ-২ আসনের সাবেক সংসদ-সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বেগমের বিরুদ্ধে পৃথক তিনটি হত্যা মামলাসহ অর্ধডজন মামলা রয়েছে। এ কারণে সিংগাইরের জয়মন্টপের প্রাসাদসম বাড়ি এবং ঢাকার বাসা ছেড়ে আত্মগোপনে রয়েছেন তিনি।

জয়মন্টপের বাড়িটি এখন তালাবদ্ধ। মমতাজ দেশে আছেন কিনা তা বলতে পারছেন না তার তৃতীয় স্বামী ডা. মঈন হাসান। এ ছাড়া মমতাজের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে। শুধু তিনি একা নন, তার অনুগত নেতাকর্মীরাও বাড়ি ছাড়া।

বিশিষ্ট গার্মেন্ট ব্যবসায়ী দেওয়ান জাহিদ আহমেদ টুলু বিপুল জনপ্রিয়তা নিয়ে মমতাজ বেগমের নৌকা প্রতীককে হারিয়ে এ আসনে স্বতন্ত্র সংসদ-সদস্য নির্বাচিত হয়েছিলেন। কিন্তু সাবেক এই এমপির সিংগাইরের বায়রা বাইমেলের রাজপ্রাসাদসম বাড়িটি এখন ফাঁকা। তিনি কোথায় আছেন কেউ জানেন না।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলবাড়ীর হিমাগারে আলু রাখার জায়গা নেই, বিপাকে কৃষক

দিনাজপুরের দক্ষিণ-পূর্বাংশের পাঁচ উপজেলার একমাত্র...

মার্কিন গণমাধ্যমে ক্রু উদ্ধারের নেপথ্য

ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন ফাইটার জেটের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধারের দাবি কর...

ফুলবাড়ীতে লক্ষণ দেখে হামের চিকিৎসা, নেই পরীক্ষার ব্যবস্থা

দিনাজপুরের ফুলবাড়ীতে এখনও হামের সনাক্ত না হলেও লক্...

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসি’র মাধ্যমে নিয়োগ

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদরাসায়) প্রধান ও সহকারী প্রধ...

ফুলবাড়ীর হিমাগারে আলু রাখার জায়গা নেই, বিপাকে কৃষক

দিনাজপুরের দক্ষিণ-পূর্বাংশের পাঁচ উপজেলার একমাত্র...

মার্কিন গণমাধ্যমে ক্রু উদ্ধারের নেপথ্য

ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন ফাইটার জেটের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধারের দাবি কর...

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসি’র মাধ্যমে নিয়োগ

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদরাসায়) প্রধান ও সহকারী প্রধ...

ফুলবাড়ীতে লক্ষণ দেখে হামের চিকিৎসা, নেই পরীক্ষার ব্যবস্থা

দিনাজপুরের ফুলবাড়ীতে এখনও হামের সনাক্ত না হলেও লক্...

 মা-বোনের সম্ভ্রমহানিকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা