সংগৃহীত
বিনোদন

শাকিবের সঙ্গে প্রেম নিয়ে নতুন করে যা বললেন পূজা

বিনোদন প্রতিবেদক

ঢাকাই সিমেনার শীর্ষ নায়ক এখন শাকিব খান। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীকে বিয়ে করেছেন তিনি। এর বাইরে আরো এক নায়িকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন ছিল শাকিববে ঘিরে। তিনি পূজা চেরী।

বছরখানেক আগে চলচ্চিত্রপাড়া কানাঘুষা ছিল, নবাগত এই নায়িকার সঙ্গে প্রেম করছেন শাকিব খান। নানা সময় গণমাধ্যমেও খবর বেরোয়। এক সিনেমায় কাজ করতে গিয়েই নাকি তাদের প্রেমের সম্পর্কের শুরু।

বিষয়টি নিয়ে সে সময় নানা কথা বলেছিলেন পূজা। জানিয়েছিলেন, শাকিবের সঙ্গে তার কোনো প্রেম নেই। দু’জন এক সিনেমায় কাজ করেছেন বলেই তাদের নিয়ে এই গুঞ্জন ছড়িয়েছে।

সম্প্রতি আবারো শাকিব খান প্রসঙ্গে কথা বলেন এই নায়িকা। যেখানে নায়কের সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে তিনি বলেন, এই জগতে কাজ করতে গেলে এ রকম গুঞ্জন ছড়াবেই। কিছুদিন পর আবার দেখা যায় সেসব সবই মিথ্যা। তিনি বলেন, শিল্পীদের তাদের কাজ নিয়েই বিচার করা উচিত। ব্যক্তিজীবন নিয়ে নয়।

শাকিবের সঙ্গে নতুন কোনো কাজে যুক্ত হবেন কিনা, এমন প্রশ্নে এই অভিনেত্রী বলেন, কাজ হলে তো আপনারা সবাই দেখতে ও জানতে পাবেন।

অনেকেই ধারণা করেন, শাকিবের সঙ্গে ‘গলুই’ ছবি করতে গিয়ে পূজার সঙ্গে প্রেম হয়। এমনও শোনা যায়, পূজা সেই প্রেমের কারণে বুবলীর সঙ্গে হাতাহাতির ঘটনাও ঘটে। যদিও সেসবের পক্ষে জোরালেো কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সম্প্রতি রায়হান রাফীর পরিচালনায় নতুন একটি ওয়েব সিরিজে কাজ করতে যাচ্ছেন পূজা। যেখানে এ নায়িকার সঙ্গে থাকবেন চিত্রনায়ক রুবেল।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কৃষকের ন্যায্য মূল্যের দাবিতে কলাপাড়ায় সমাবেশ ও বিক্ষোভ মিছিল

পটুয়াখালীর কলাপাড়ায় কৃষকদের ন্যায্য অধিকার ও ধানের লাভজনক দাম নিশ্চিতের দাবিত...

বাংলাদেশে সবচেয়ে বেশি বজ্রপাতপ্রবণ জেলা ও বজ্রপাত থেকে বাঁচার উপায়

বাংলাদেশে এক দশকে বজ্রপাতে সাড়ে তিন হাজারের বেশি মানুষের মৃত্যুর তথ্য দিচ্ছে...

রেকর্ড গড়ে নিউজিল্যান্ডকে হারাল বাংলাদেশ

জয় দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে বাংলাদেশ। তাওহিদ...

চ্যাটজিপিটির কাছে লাশ গুমের উপায় জানতে চেয়েছিলেন অভিযুক্ত

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দুই বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী হত্যাকাণ্...

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রীর খণ্ডিত মরদেহ উদ্ধার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিখোঁজ হওয়ার কয়েকদিন পর ইউনিভার্সিটি অব ফ্লোরিডার বা...

ইনজুরিতে আইপিএল শেষ স্যান্টনারের

কাঁধের ইনজুরির কারণে চলমান ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) বাকি ম্যাচগুলোতে...

হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করার পূর্ণ অধিকার ইরানের আছে: রাশিয়া

জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া বলেছেন, হরমুজ প্রণালি...

আইনগত সহায়তা দিবসে কলাপাড়ায় র‍্যালি ও সভা অনুষ্ঠিত

“সরকারি খরচে বিরোধ নিষ্পত্তি, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য সা...

ফুটবল বিশ্বকাপে ড্রোন হামলার শঙ্কা

ফুটবল বিশ্বকাপে সম্ভাব্য ড্রোন হামলা ও নিরাপত্তাঝুঁকি মোকাবিলায় ন্যাশনাল গার্...

নীলফামারী সরকারি কলেজ ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি

পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ন...

লাইফস্টাইল
বিনোদন
খেলা