সংগৃহীত
খেলা

লড়াই জমিয়ে বুমরাহর বিশ্বরেকর্ড

ক্রীড়া ডেস্ক

মেলবোর্ন টেস্টের চতুর্থ দিন বল হাতে রাঙিয়েছেন জাসপ্রীত বুমরাহ। দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার প্রথম ৬ উইকেটের চারটিই নিয়েছেন ডানহাতি এই পেসার। আর তাতে সবচেয়ে কম রানের বিনিময়ে ২০০ উইকেট নেওয়ার বিশ্বরেকর্ড গড়েছেন ডানহাতি এই পেসার।

বলের হিসাবে টেস্ট ক্রিকেটে এটি কোনো বোলারের চতুর্থ দ্রুততম ২০০ উইকেট নেওয়ার রেকর্ড। ম্যাচের হিসাবে যৌথভাবে দশম। আর ভারতীয় বোলারদের মধ্যে এটিই সবচেয়ে দ্রুততম ২০০ উইকেট নেওয়ার রেকর্ড।

বুমরাহ এখন টেস্ট ক্রিকেটের ইতিহাসে একমাত্র বোলার যিনি ২০ রানের কম (১৯.৫৬) গড়ে ২০০ উইকেটের মালিক হয়েছেন। এই রেকর্ডে তার পরে আছেন দক্ষিণ আফ্রিকার শন পলক। প্রোটিয়া এই অলরাউন্ডার ২০.৩৯ গড়ে ২০০ উইকেট নিয়েছিলেন।

২০০ উইকেট পেতে ৮ হাজার ৪৪৮টি বল করতে হয়েছে বুমরাহকে। এই তালিকায় তার ওপরে আছেন ৩ জন। সবচেয়ে কম বলে (৭৭২৫ বল) ২০০ উইকেট নিয়েছেন পাকিস্তানের ওয়াকার ইউনিস। দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ডেল স্টেইন এই মাইলফলক ছুঁয়েছেন ৭ হাজার ৮৪৮ বলে। কাগিসো রাবাদা ৮ হাজার ১৫৪ বলে ২০০ উইকেট নিয়েছেন।

ভারতের হয়ে দ্রুততম ২০০ উইকেট নেওয়ার রেকর্ডে মোহাম্মদ শামিকে পেছনে ফেলেছেন বুমরাহ। ভারতের হয়ে সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ কাঁপানো এই পেসার ৯ হাজার ৮৯৬ বলে ২০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন।

বুমরাহর তোপে মেলবোর্ন টেস্টে এখনো ভালোভাবেই টিকে আছে ভারত। ১০৫ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৩৯ রানে ৬ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। তাতে অজিদের লিড গিয়ে দাঁড়িয়েছে ২৪৪ রানে। ভারতের বোলারদের সামনে একমাত্র বাধা হয়ে দাঁড়িয়েছেন মার্নাস লাবুশেন। ইতোমধ্যেই ফিফটি পেরিয়েছেন তিনি। তাকে সঙ্গ দিচ্ছেন প্যাট কামিন্স।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

হরমুজ প্রণালিতে যুদ্ধজাহাজ পাঠাতে নারাজ জাপান

মধ্যপ্রাচ্যের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাঙ্কারের নির...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

ঈদের আগে সংসদের শেষ বৈঠক শুরু

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের দ্বিতীয় দিনের বৈঠক শুরু হয়েছে।

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আজ দুপুরে সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য আজ দুপুর ১২টা...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

শবে কদরে যেসব রহমত নাজিল হয়

শবে কদর পবিত্র রমজান মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মহিমান্বিত রাত। এই রাতের মর্...

লটারি বাতিল, স্কুলে ভর্তি পরীক্ষার ভিত্তিতে: শিক্ষামন্ত্রী

স্কুলে ভর্তির ক্ষেত্রে লটারি চূড়ান্তভাবে বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন শিক্ষা...

সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে: অর্থমন্ত্রী

সারাদেশে খাল খনন কর্মসূচি বাস্তবায়নের জন্য বড় অঙ্কের বাজেট বরাদ্দ রাখা হয়েছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা