সংগৃহীত
বিনোদন

লোপেজ নিজেকে অযোগ্য মনে করতেন

বিনোদন ডেস্ক

অনেক বাধা পেরিয়ে লাতিন আমেরিকান নারী হিসেবে হলিউড আর বিশ্বসংগীতে দ্যুতি ছড়াচ্ছেন জেনিফার লোপেজ। গত দুই যুগের পপ সংস্কৃতিতে উল্লেখযোগ্য নাম ৫৫ বছর বয়সী এই তারকা। সম্প্রতি ভ্যারাইটি অ্যাওয়ার্ড সার্কিট পডকাস্টে নানা প্রসঙ্গে কথা বলেছেন এই গায়িকা-অভিনেত্রী।

দেশি দর্শকের কাছে অভিনেত্রী জেনিফার লোপেজই আগে পরিচিত। ১৯৯৭ সালে মুক্তি পাওয়া তার সুপারহিট সিনেমা ‘অ্যানাকন্ডা’। একবার কেউ এক ধরনের চরিত্রে সাফল্য পেলে তাকে নিয়ে সাধারণত সেই ঘরানার ছবিই হয়।

আর লোপেজের চেহারায় একটা ‘বুনো’ ভাবও ছিল। প্রযোজকেরা তাই তাকে নিয়ে মূল ধারার অ্যাকশন সিনেমা করার কথাই ভেবেছেন বেশি। এটি নিয়েই তার বেশি আক্ষেপ। লোপেজ মনে করেন, লাতিন নারীদের সবাই কেবল প্রথাগত চরিত্রের জন্যই ভেবেছেন।

তিনি বলেন, আমরা কি রোমান্টিক সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করতে পারি না? পাশের বাড়ির মেয়ে টাইপ চরিত্রের জন্যই কেউ ভাবেন না। কেন?

এখন অবশ্য ধীরে ধীরে অবস্থা বদলাচ্ছে। লোপেজ বলেন, সব ভালো জিনিস নাকি আস্তেধীরে হয়। এটিও তা–ই হচ্ছে। তবে যা হওয়ার, সেটি হলেই হলো।

লোপেজের মা-বাবা দুজনই পুয়ের্তোরিকান। যুক্তরাষ্ট্রে আসার পর তাদের পরিচয়। ছোটবেলায় লাতিন আমেরিকান প্রতিবেশীদের সান্নিধ্যে বড় হয়েছেন লোপেজ। বড় হওয়ার পর গান বা অভিনয়ে বারবারই নতুন কিছু করতে চেয়েছেন তিনি। তবে এ ক্ষেত্রে বড় বাধা ছিল তার ইমপোস্টার সিনড্রোম। এটি এমন এক ধরনের মানসিক অবস্থা যখন একজন মানুষ নিজের যোগ্যতা বা অর্জনকে সন্দেহের চোখে দেখে, নিজেকে মনে করে অযোগ্য। মনে মনে লোপেজের ভয়, অন্যরা হয়তো তার অযোগ্যতা জেনে যাবেন।

সাক্ষাৎকারে এ প্রসঙ্গে খোলামেলা কথা বলেন লোপেজ। তার ভাষ্যে, ইমপোস্টার সিনড্রোম সত্যিই এক জটিল ধাঁধা। আপনি যখন ভিন্ন কোনো পরিবেশ থেকে আসবেন, এটি দ্বিধা তৈরি করবে। ক্যারিয়ারের শুরুর দিকে আমি অনেক সংগ্রাম করেছি। মনে হতো, আমি কি এটি পারব? একে সরিয়ে আমাকে জায়গা করে নিতে হবে, সে জন্য হয়তো আমার যোগ্যতা নেই, এমনও মনে হতো।

লোপেজের নতুন সিনেমা ‘আনস্টপেবল’। উইলিয়াম গোল্ডেনবার্গের এ সিনেমার অন্যতম প্রযোজক লোপেজের সাবেক স্বামী বেন অ্যাফ্লেক। আগামী শুক্রবার ছবিটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে, ২০২৫ সালের জানুয়ারিতে দেখা যাবে অ্যামাজন প্রাইম ভিডিওতে। গত সেপ্টেম্বরে টরন্টো উৎসবে মুক্তির পর প্রশংসিত হয়েছিল সিনেমাটি।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাষ্ট্রপতির ভাষণের ওপর সংসদে ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত

রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সিদ্ধান্ত হয়েছে ত্রয়োদশ জাতীয় সংস...

ইরান যুদ্ধে অংশ নিতে রওনা দিয়েছে ২,৫০০ মার্কিন স্থলসেনা

ইরান সঙ্গে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সংঘাতের প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে প্রথমবারের...

ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের ইমাম, মুয়াজ্জিন, পুরোহিত ও যাজকসহ ধর্মীয় নেতা...

ইসরাইলকে হিজবুল্লাহর হুঁশিয়ারি

ইসরাইলের সঙ্গে চলমান যুদ্ধ নিয়ে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর নেতা নাঈম...

ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন ৩০ এপ্রিল পর্যন্ত চলবে

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে। শনিবার (১৪ ম...

নগদ অর্থ- স্বর্ণালংকার বহনের জন্য এসকর্ট সার্ভিস চালু হয়েছে: ডিএমপি কমিশনার

ঈদে ফাঁকা ঢাকায় চুরি, ছিনতাই ও মলম পার্টির তৎপরতা রোধে টহল কয়েক গুণ বাড়ানো...

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান অনুযায়ী সংস্কার পরিষদের কোনো অস্তিত্ব নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্...

পহেলা বৈশাখ কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন

পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্র...

আড়ংয়ে ফ্রি ব্যাগ না পেয়ে ক্ষুব্ধ রুমিন ফারহানা

রাজধানীর উত্তরা এলাকায় আড়ংয়ের একটি শোরুমে কাপড় কিনতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখ...

এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরের পথে মির্জা আব্বাস

উন্নত চিকিৎসার জন্য বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে এয়ার অ্যাম্বু...

লাইফস্টাইল
বিনোদন
খেলা