মৌলভীবাজার প্রতিনিধি
সারাদেশ

লাউয়াছড়ায় গাছের সঙ্গে ট্রেনের ধাক্কা; অল্পের জন্য রক্ষা

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতর দিয়ে চলে যাওয়া ঢাকা-সিলেট রেলপথে গাছ পড়ে যাওয়ায় অল্পের জন্য ঢাকাগামী কালনী এক্সপ্রেস বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে। গাছ কেটে সড়ানোর পর সিলেটের সঙ্গে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

বৃহস্পতিবার (২৯ মে) সিলেট থেকে ঢাকা যাওয়ার পথে কালনী এক্সপ্রেস ট্রেনটি লাউয়াছড়া বনে পৌঁছালে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। ধাক্কায় ট্রেনের লোকোমেটিভ ইঞ্জিনের সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে বন বিভাগ ও রেলওয়ের কর্মীরা পড়ে থাকা গাছ ও ডালপালা কেটে সরালে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

স্থানীয়রা জানায়, রাতে প্রচণ্ড বৃষ্টিপাতে লাউয়াছড়া বনের ভেতর রেল লাইনের ওপর একটি বড় গাছ হেলে পড়ে। এ সময় বনের ভেতর দিয়ে ঢাকাগামী কালনী এক্সপ্রেস ট্রেনটি অতিক্রম করলে রেললাইনে হেলে পড়া গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে যাত্রীদের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ম্যানেজার সাখাওয়াত হোসেন বলেন, গাছের সঙ্গে ধাক্কা লেগে লোকোমেটিভ ইঞ্জিনের সামনের অংশ বাঁকা হয়ে গেছে। তবে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রেললাইন থেকে গাছ সরানোর পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেনটি বাঁকা অংশ নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। ’

গাছ পড়ার বিষয়ে বন বিভাগের লাউয়াছড়া রেঞ্জ কর্মকর্তা কাজী নাজমুল বলেন, ‘আমরা খবর পেয়ে রেললাইনে পড়া গাছ ও ডালপালা কেটে সরাতে কাজ করি। লাউয়াছড়ায় অনেক গাছ পুরোনো রয়েছে। বৃষ্টি হলে মাটি সরে গিয়ে সেগুলো পড়ে যায়।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা