ছবি: লক্ষ্মীপুর প্রতিনিধি
সারাদেশ

লক্ষ্মীপুরে রোজা না রেখে পানাহার করতে যাওয়ায় জনসম্মুখে শাস্তি 

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর বাজারে দিনের বেলা খাবার দোকানে গিয়ে পানাহার করায় কয়েকজনকে কান ধরে উঠবস করানো হয়েছে।

আজ বুধবার (১২ মার্চ) দুপুরে পৌরশহরের চকবাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বনিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল আজিজের নেতৃত্বে দোকানগুলোতে অভিযান চালানো হয়। সনাতনপন্থীদের কয়েকটি দোকানে কিছু মুসলিমকে পানাহার করতে দেখা যায়। এতে শাস্তি হিসেবে তাদের কান ধরে ওঠবস করানো হয়। এছাড়াও, দিনের বেলায় মুসলিম কেউ দোকান বা খাবার হোটেলে গিয়ে আহার করলে সেই দোকান বন্ধ করে দেয়া হবে বলেও হুঁশিয়ারি দেয়া হয়েছে।

এ প্রসঙ্গে আব্দুল আজিজ বলেন, রমজান মাসে সনাতনপন্থীদের দোকানে গিয়ে কিছু মুসলিম পানাহার করে। তাদের দোকানগুলোতে যেন মুসলমান কেউ পানাহার করতে না পারে, অভিযান পরিচালনার মাধ্যমে সে বিষয়ে সতর্ক করা হচ্ছে। তবে হিন্দুদের জন্য পানাহারে কোনো বাধা নেই বলে জানান তিনি।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা