সারাদেশ

লক্ষ্মীপুরে মার্কেটে দুই তরুণীকে জিম্মি; সংবাদ সংগ্রহে বাধা ও হেনস্থা

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর চক-বাজার মসজিদ মার্কেটে নারী ক্রেতাদের সঙ্গে বেশিরভাগ দোকানী ও কর্মচারীরা অশোভনীয় আচরণ করার অভিযোগ উঠেছে। প্রতিবাদ করায় কলেজ পড়ুয়া দুই তরুণীকে জিম্মি করে রাখে 'লেডিস শপ ও রাহি থ্রি পিছ এন্ড বেবী ফ্যাশন' নামে দুই ব্যবসা প্রতিষ্ঠানের মালিক পক্ষ ও কর্মচারীরা।

রবিবার (৯ মার্চ) বিকেলে লক্ষ্মীপুর মসজিদ মার্কেটের নিচ তলা 'লেডিস শপ ও রাহি থ্রি পিছ এন্ড বেবী ফ্যাশনে এমন ঘটনা ঘটে। খবর পেয়ে দুই তরুণীর নিকটতম আত্মীয় এসে তাদের জিম্মি দশা থেকে উদ্ধার করে। তারা লক্ষ্মীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।

দুই তরুণী মসজিদ মার্কেটে জিম্মি রাখার খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে যান তরুণ সাংবাদিক সোলাইমান ইসলাম নিশান। ওইসময় দোকানী মামুনুর অর-রশিদ ও অপর দোকানদার ইয়াছিন আরাফাত সাংবাদিক নিশানকে নাজেহাল করেন এবং সাফ বলে দিয়েছেন, মসজিদ মার্কেটে পুলিশ-সাংবাদিক প্রবেশ করতে হলে তাদের অনুমতি নিতে হবে।

দুই কলেজ শিক্ষার্থী জানান, লেডিস শপ থেকে জামাকাপড় দেখতে যান। জামাকাপড় পছন্দ না হওয়ায় তারা দোকান থেকে বের হতে চাইলে দোকানী ও কর্মচারীরা তাদের জোরপূর্বক দোকানের ভেতরে আটকিয়ে রাখে এবং জামা কিনতে বাধ্য করে। একপর্যায়ে দোকানী ও নারী ক্রেতাদের সঙ্গে তর্কবিতর্ক হয়। এক তরুণী তার নিকটতম আত্মীয় বড়-ভাইকে মুঠোফোনে বিষয়টি জানান। একই মার্কেটের তৃতীয় তলা থেকে ওই-ভাই এসে দুই তরুণীকে উদ্ধার করে।

মসজিদ মার্কেটে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক নিশান হেনস্তার শিকার হয়েছে এ তথ্য পেয়ে রাত ৮টার দিকে যমুনা টেলিভিশনের লক্ষ্মীপুর প্রতিনিধি আনিস কবিরসহ একঝাঁক সংবাদকর্মী মসজিদ মার্কেটে বিষয়টি জানার জন্য গেলে, ফের দোকানী ও কর্মচারীরা অশোভনীয় আচরণ করে।

অভিযুক্ত লেডিস শপের স্বত্বাধিকারী ইয়াছিন আরাফাত ক্ষোভ প্রকাশ করে জানান, দুই তরুণীকে জিম্মি করে রাখা হয়নি। একটি জামার দাম নির্ধারণ করে তারা নিবে না বলে, তখন তাদের সঙ্গে তর্কবিতর্ক হয়েছে। এর বেশি কিছু হয় নি।

এদিকে রাহি থ্রি পিছ এন্ড বেবী ফ্যাশনের স্বত্বাধিকারী মামুনুর অর-রশিদ দুঃখপ্রকাশ করে বলেন, সাংবাদিক নিশানকে আমরা চিনতে পারেনি। সামান্য ভুল বুঝাবুঝি হয়েছে। তবে পুরো ঘটনার সিসিটিভি ফুটেজ থাকলেও তা দেখাতে অনিহা প্রকাশ করেন তারা।

অতিরিক্ত পুলিশ সুপার হাসান মোস্তফা স্বপন জানান, বিষয়টি আমাদের জানা নেই। বিস্তারিত জেনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। এছাড়া পুলিশের এ কর্মকর্তা জানান, খুব শীঘ্রই বাজার শৃঙ্খলা ফেরাতে বণিক সমিতির নেতৃবৃন্দের সঙ্গে পুলিশের মতবিনিময় সভা হওয়ার কথা রয়েছে।

উল্লেখ্য, অতীতেও ক্রেতাদের সাথে অশভোনীয় আচরণের অভিযোগ রয়েছে এই মার্কেটের ব্যবসায়ী ও কর্মচারীদের বিরুদ্ধে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা