ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

রেকর্ড দামে বিক্রি হলো সোনার টয়লেট ‘আমেরিকা’

আন্তর্জাতিক ডেস্ক

নিউইয়র্কের একটি নিলাম অনুষ্ঠানে মঙ্গলবার অতি-ধনী ব্যক্তিদের নিয়ে ব্যঙ্গ করা ‘আমেরিকা’ শিরোনামের সম্পূর্ণ কার্যকরী একটি খাঁটি সোনার কমোড ১২.১ মিলিয়ন ডলারে (বাংলাদেশি মুদ্রায় ১৪৮ কোটি টাকারও বেশি) বিক্রি হয়েছে।

দেয়ালে একটি কলা টেপ দিয়ে লাগিয়ে বিখ্যাত হওয়া ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলানের তৈরি টয়লেটটি মঙ্গলবার (১৮ নভেম্বর) এটি নিউইয়র্কে সোথেবির নিলামে ১ কোটি ২১ লাখ ডলারে (বাংলাদেশি মুদ্রায় ১৪৮ কোটি টাকারও বেশি) বিক্রি হয়। খবর এপির।

নিলাম প্রতিষ্ঠানটি এই শিল্পকর্মকে ‘শিল্প সৃষ্টির সঙ্গে পণ্যমূল্যের সংঘাত নিয়ে তীক্ষ্ণ ব্যঙ্গাত্মক বার্তা’ হিসেবে উল্লেখ করেছ। যদিও এই সোনার টয়লেটটি সম্পূর্ণ কার্যকর। ২০১৯ সালে এর আরেকটি অনুলিপি ইংল্যান্ডের ব্লেনহেইম প্যালেস থেকে চুরি হওয়ার পর এটি বিশ্বজুড়ে আলোচনায় এসেছিল।

শিল্পী ক্যাটেলান তার এই সৃষ্টি সম্পর্কে বলেছেন, এটি অতিরিক্ত সম্পদের ব্যঙ্গচিত্র। তার কথায়, ২০০ ডলারে দুপুরের খাবার খাওয়া বা দুই ডলারের হট ডগ খাওয়ার পর টয়লেটের ক্ষেত্রে ফলাফল একই।

এর আগে, ক্যাটেলানের আরেক শিল্পকর্ম—দেয়ালে ডাকটেপে আটকানো কলা ‘কমেডিয়ান’—২০২৩ সালে নিউইয়র্কে নিলামে বিক্রি হয়েছিল ৬২ লাখ ডলারে। আর হিটলারের হাঁটু গেড়ে থাকা মূর্তি ‘হিম’ ২০১৬ সালে ক্রিস্টিজ নিলামে বিক্রি হয় ১ কোটি ৭২ লাখ ডলারে।

এদিকে, এই নিলামে অষ্ট্রিয়ার কিংবদন্তি শিল্পী গুস্তাভ ক্লিমটের ‘পোর্ট্রেট অব এলিজাবেথ লেডারার’ নামে প্রতিকৃতিটি ২ কোটি ৩৬ লাখ ডলারে বিক্রি হয়, যা আধুনিক শিল্পের ইতিহাসে আঁকা ছবির মধ্যে সর্বোচ্চ মূল্যপ্রাপ্তি। এই চিত্রকর্মটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের অগ্নিকাণ্ড থেকে অক্ষত থাকা ক্লিমটের বিরল কাজগুলোর একটি।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দের বিএনপি যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এনির সাথে সাক্ষাৎ

গতকাল ৯জুলাই,২০২৬ রাত আনুমানিক ১১ টার সময় পদ বঞ্চিত যুবদল নেতৃবৃন্দ বিএনপি য...

জনসেবায় সেনাবাহিনীর বিনামূল্যে মেডিকেল ক্যাম্প

পটুয়াখালীর কলাপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অ...

পাহাড়ি ঢল ও বৃষ্টিতে বাড়ছে পানি, উত্তর-পূর্বাঞ্চলে বন্যার আশঙ্কা

নিম্নচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের উত্তর-পূর্বাঞ্চলে টানা ব...

সম্মান হারানোর দায় কি নেবে রাষ্ট্র?

চার বছর আগে র‍্যাবের অভিযানে গ্রেপ্তার হওয়ার ঘটনা নিয়ে ফের মুখ খুলেছেন আল...

আমদানি-রপ্তানিতে ২৪ বিলিয়ন ডলারের ঘাটতি, বাড়ছে অর্থনৈতিক চাপ

দেশের বৈদেশিক বাণিজ্যে উদ্বেগজনক পরিস্থিতির ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ ব্যাংকের...

অল্প বৃষ্টিতেই জলাবদ্ধ নোয়াখালী জেলা শহর, ভোগান্তিতে দেড় লাখ মানুষ

সারা দেশের মতো টানা কয়েক দিনের বর্ষণের প্রভাব পড়েছে নোয়াখালীতেও।...

সৌহার্দ্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে সুন্দরগঞ্জ উপজেলা প্রেসক্লাবের অভিষেক

সৌহার্দ্য, সম্প্রীতি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকার নিয়ে গাইবান্ধার সুন্দর...

ভিয়েতনামে মর্মান্তিক নৌকাডুবি, নিহতদের মধ্যে ১৫ জন ভারতীয়

ভিয়েতনামের জনপ্রিয় পর্যটন দ্বীপ ফু কুওকের কাছে পর্যটকবাহী একটি নৌকা ডুবে অন্ত...

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ: আগামী সপ্তাহে শুরু হচ্ছে কার্যক্রম। 

নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ গঠিত হওয়ার প্রায় দুই মাস পর এর আনুষ্ঠানিক কার...

নৌ-সামরিক শক্তি বাড়াতে নতুন যুদ্ধজাহাজ পেল ভারত

ভারতীয় নৌবাহিনীতে যুক্ত হয়েছে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে নির্মিত নতুন স্টিলথ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা