ছবি: সংগৃহীত
সারাদেশ

রায়পুরায় বিএনপির প্রার্থী আশরাফ উদ্দিন বকুলকে বিজয়ী করতে মতবিনিময় সভা

নরসিংদী প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদী–৫ (রায়পুরা) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকের প্রার্থী, দলের কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহসম্পাদক ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলকে বিজয়ী করার লক্ষ্যে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) রায়পুরা উপজেলার চরমরজাল এলাকায় প্রার্থী আশরাফ উদ্দিন বকুলের নিজ বাড়িতে রায়পুরা উপজেলার ২৪টি ইউনিয়ন ও পৌরসভা বিএনপির সভাপতি–সাধারণ সম্পাদকরা এতে অংশ নেন।

মতবিনিময় সভায় আশরাফ উদ্দিন বকুল বলেন, “২৮ বছর ধরে হারানো এ আসনটি পুনরুদ্ধারে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আসন্ন নির্বাচন কঠিন হবে। তাই নারী–পুরুষসহ সব ভোটারকে ভোটের প্রতি উৎসাহিত করতে হবে। নির্বাচনের দিন প্রতিটি ভোটার যাতে কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেন, সেই ব্যবস্থাও নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, অতীতের ভুলের পুনরাবৃত্তি না করে দলীয় ঐক্য ও গণভিত্তির ওপর জোর দিয়েই বিজয় অর্জন করতে হবে।

সভায় নেতাকর্মীরা অভিযোগ করেন, দীর্ঘ সময় ধরে এ আসনে বিএনপি প্রার্থী বিজয়ী হতে পারেননি। বিভিন্ন সময়ে হামলা–মামলা ও দমন–পীড়নের মুখেও নেতাকর্মীরা দল ছাড়েননি। এবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় ধানের শীষকে বিজয়ী করার প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।

উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিবের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন জেলা বিএনপির সহসভাপতি ফাইজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এন জামান, রায়পুরা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হযরত আলী ভুইয়া, জেলা বিএনপির সহ অর্থবিষয়ক সম্পাদক ও রায়পুরা পৌরসভার সাবেক মেয়র আব্দুল কুদ্দুস মিয়া, জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভুইয়া মোহনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা।

সভায় উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং মহিলা দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা