ছবি: সংগৃহীত
সারাদেশ

তুরাগে ধর্ষণ মামলা না নিয়ে ওসির আপোষের চাপ, উল্টো মামলা ধর্ষিতার বিরুদ্ধে !

আলী হোসেন শ্যামল,উত্তরা প্রতিনিধি

রাজধানীর তুরাগের রাজাবাড়ি এলাকায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে স্থানীয় যুবক আরিফুর রহমান অভির বিরুদ্ধে। তবে এ ঘটনায় থানায় মামলা করতে গেলে উল্টো তরুণী ও তাঁর পরিবারের বিরুদ্ধে মামলা নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

তরুণীর পরিবারের অভিযোগ, মৃত আলম মিয়ার মেয়ে আনিকাকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বহুবার শারীরিক সম্পর্ক করেন অভি। সম্প্রতি বাসায় একা পেয়ে আবারও ধর্ষণের চেষ্টা করলে আনিকার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে আসেন।

ঘটনার পর তরুণীর মা ও এলাকাবাসী তুরাগ থানায় অভিযোগ জানাতে গেলে থানার কর্মকর্তারা মামলা না নিয়ে সমঝোতায় যেতে চাপ দেন বলেও দাবি তাদের।

পরিবারের অভিযোগ, স্থানীয় প্রভাবশালী বিএনপি নেতাদের প্রভাবে পুলিশ ধর্ষণ মামলা না নিয়ে বরং তরুণী ও তাঁর পরিবারের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেছে। এ ঘটনায় তরুণীর এক চাচাকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলেও তারা জানান।

তবে অভিযোগ সম্পর্কে তুরাগ থানা পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা