ছবি: সংগৃহীত
সারাদেশ

আরো পাঁচ মামলায় গ্রেপ্তার সাবেক মেয়র আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বৈষম্যবিরোধী আন্দোলনে সংঘটিত হত্যা মামলাসহ আরও পাঁচটি মামলায় সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে। নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সেলিনা খাতুনের আদালতে চারটি এবং মাইমুণা আক্তারের আদালতে একটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।

ফতুল্লা মডেল থানার চারটি হত্যা মামলা এবং পুলিশের ওপর হামলার অভিযোগে সদর থানার একটি মামলায় পৃথক দুই আদালতে শুনানি শেষে ডা. আইভীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।

গত ৯ নভেম্বর হাইকোর্টের একটি বেঞ্চ পাঁচ মামলায় আইভীকে জামিন দেন। তবে ১২ নভেম্বর আপিল বিভাগের চেম্বার আদালত সেই জামিন আদেশ স্থগিত করেন।

গত ৯ মে নারায়ণগঞ্জ শহরের নিজ বাড়ি থেকে আইভীকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে ছয় মাস ধরে তিনি কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগারে বন্দী আছেন।

আইভীর আইনজীবী অ্যাডভোকেট আওলাদ হোসেন বলেন, ‘পাঁচ মামলার কোনো এজাহারেই আইভীর নাম নেই। তাকে শুধু হয়রানি এবং রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখানো হচ্ছে।’

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা