খেলা

রিয়াল ছেড়ে ব্রাজিলের দায়িত্বে আনচেলত্তি, ঘোষণার অপেক্ষা

ক্রীড়া ডেস্ক

দীর্ঘদিনের গুঞ্জন এবার বাস্তবে রূপ নিতে চলেছে। রিয়াল মাদ্রিদের বর্তমান কোচ কার্লো আনচেলত্তি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন বলে জানিয়েছে একাধিক স্প্যানিশ সংবাদমাধ্যম। ইতোমধ্যেই ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সঙ্গে মৌখিক সমঝোতায় পৌঁছেছেন এই ইতালিয়ান কোচ। এখন অপেক্ষা শুধুই আনুষ্ঠানিক ঘোষণা ও চুক্তির।

স্প্যানিশ দৈনিক মার্কা জানিয়েছে, চলতি মে মাসেই রিয়াল ছাড়তে পারেন আনচেলত্তি। ফলে ক্লাব বিশ্বকাপে ডাগআউটে দেখা নাও যেতে পারে তাকে। রিয়ালের লিগ মৌসুম শেষ হবে ২৫ মে। ধারণা করা হচ্ছে, তার পরেই সমঝোতার ভিত্তিতে বিদায় নেবেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, আগামী জুনে শুরু হওয়া ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্ব থেকেই ব্রাজিল দলের দায়িত্ব নেবেন আনচেলত্তি। সে অনুযায়ী, গ্রীষ্মে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠেয় ক্লাব বিশ্বকাপের আগেই রিয়াল ছাড়ার পরিকল্পনা তার।

বর্তমানে রিয়াল মাদ্রিদ থেকে বছরে ১১ মিলিয়ন ইউরো বেতন পান আনচেলত্তি। মৌসুমের শেষ আগেই চুক্তি শেষ করলেও, পুরো মৌসুমের বেতন দেওয়া হবে তাকে। এমনকি আনচেলত্তি চলে গেলেও চুক্তি ভাঙার ক্ষতিপূরণ দাবি করবে না রিয়াল। ক্লাব প্রেসিডেন্ট ফ্লোরেন্তিনো পেরেজ আনচেলত্তিকে শুভেচ্ছাদূতের মর্যাদা দিয়ে সম্মানজনকভাবে বিদায় জানানোর পক্ষেই অবস্থান নিয়েছেন।

ব্রাজিলের আসন্ন বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের স্কোয়াড ঘোষণা করতে হবে ১৮ মে। স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, আনচেলত্তি তখনও আনুষ্ঠানিকভাবে দায়িত্বে না থাকলেও দল গঠনের বিষয়ে তার মতামত থাকছে। এদিকে স্কাই স্পোর্টস দাবি করেছে, আসন্ন এল ক্লাসিকোর পরই আনচেলত্তি মাদ্রিদ অধ্যায়ের ইতি টানবেন।

উল্লেখ্য, এসি মিলান, চেলসি, পিএসজি ও বায়ার্ন মিউনিখের মতো ইউরোপের শীর্ষ ক্লাবে কাজ করার অভিজ্ঞতা আছে আনচেলত্তির। এবার তিনি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়ে এক নতুন অধ্যায় শুরু করতে চলেছেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা