সংগৃহীত
সারাদেশ

রাজবাড়ী সড়ক পরিবহন মালিক গ্রুপ: জুয়েল সভাপতি, সুকুমার সম্পাদক নির্বাচিত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপের দ্বিবার্ষিক নির্বাচনে খো. মাহমুদুল হক জুয়েল সভাপতি এবং সুকুমার ভৌমিক সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। তারা যথাক্রমে ৯১ ও ৯০ ভোট পেয়ে এই পদে জয়ী হন।

শনিবার (৪ জানুয়ারি) সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সংগঠনটির নিজস্ব কার্যালয়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ১৬৭ ভোটারের মধ্যে সবাই ভোট প্রদান করেন।

নির্বাচনে সমান ৮৩ ভোট পেয়ে সহসভাপতি হয়েছেন রনজিত সরকার টিটু এবং মো. মুরাদ হাসান।

সহসাধারণ সম্পাদক হয়েছেন মো. বাবলু বেপারী (৯১ ভোট) এবং মো. রইচ উদ্দিন বাবু (৮৬ ভোট)।

সাংগঠনিক সম্পাদক সাইফুল বিন খালেক (৮৯ ভোট), কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী (৮৭ ভোট) ও দপ্তর সম্পাদক হয়েছেন গিরীন্দ্রনাথ বিশ্বাস (৯৭ ভোট)।

সদস্য পদে বিজয়ী হয়েছেন- বিপ্লব কুমার দত্ত, বিকাশ রঞ্জন সরকার, মো. মকিবুর রহমান, আবিদুর রহমান টিটু, দেবাশীষ কুমার রাহা, মো. নুরুদ্দিন শেখ, বিকাশ কুমার ঘোষ ও মো. আজিজুল ইসলাম বাবু।

এবারের নির্বাচনে দুটি প্যানেল থেকে ৩৪ জন প্রার্থী ১৭টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনটি সুষ্ঠু ও প্রতিযোগিতাপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা